আসবে আশায় অনিন্দ্য আশ্বিন
কয়েছআহমদবকুল
আমি কাকের কর্কশ চিৎকার কে
কবিতা করার শপত করেছি সত্যবতী
আর তোমাদের ময়ূর পেখম সমাজে
আমি জ্বেলে দিতে চাইছি চেতনার আগুন,
তুমি হাত ধরে যদি কাছে থাকো বেশ-
যদি উড়াল পঙ্খি হও হতাশিত
ক্লেশ নেবনা, দোষ দেবনা মহাশ্বেতা,
আমাকে যারা ঈর্ষা করবে করুক
যাদের হিংসা সংহারে আমি প্রহারিত
তাদের তালিকা ভেঙ্গে অচির সন্ধ্যায়
আমার স্বজন সম্ভার প্রসারিত করব কথা দিলাম।
তুমি মৃদু কান্নার করাল শ্রাবণে ভাসছো, ভাসো
সহজ সুখ মানহীন হয় খুব
অভিমান পেরুত আশা আশ্বিন মাসে
অভিলাষের কুসুম সব
তোমার সৌখিন সামন্ত চরণে দেব দান।
থেমে যাবে চিৎকার সব
নীল জল হবে জলমল
তোমার গহনে আমি অহনা আপন
জন্ম দেবো আনন্দ অতল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


