একটি সশস্ত্র প্রেমের কবিতা // কয়েছ আহমদ বকুল
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
আমার বাহাদুরি সব
পুরুষালী সবল প্রতিঘাত
কিংবা কাপুরুষির কঠিন কংকাল
তোমার জিহ্বা চিহ্নে হেনস্থা ভীষণ
তোমার বাক্য বন্যায় আমিই অন্যায় হই
ব্যাঘ্র থেকে হই এক সামান্য ইঁদুর শাবক
রাত গভীর হলে
একুরিয়ামের বন্দিশালায়
আমি শালা চুপসে যাওয়া মাছের মতো
আবিরত নতজানু তোমার নিম্ন নখের নরম শোভায়
তোমাকে ভালোবাসি বলে
অথাবা তুমি জানো আমি অগম্য তাই
শতেক আঘাত শেষে
প্রতিঘাতের অস্ত্র সব কেড়ে নেয়
কেবল কিছু দীঘল চুল
কেবল কিছু ঠোঁটের লাল
কেবল কিছু চোখের কাজল।
২৪/০৬/২০১৪
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




