সকল ব্যবধান ভেঙ্গে সাজানো শয্যায় এসো
কয়েছ আহমদ বকুল
___________________________
এসো ঘুমিয়ে পড়ি
রাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেখ শীতের প্রকোপ
জলেরও শরীর আছে
মাছরাঙা আদরে সেই শরীরে জাগে এক সুরেল ছলাৎ
এসো ঘুমিয়ে পড়ি জল শরীরা উষ্ণ আদর...........
তোমার তর্জনী ভরা অহংকার
ঠোঁটের গুচ্ছ সংলাপ
আর চোখময় প্রতিভার প্রফুল্ল উড়ান
আমার আসমান করে আলোময় ফুলময় তবুও কাতর কয়
গতরখানী নিয়ে এসো বিছানার কাব্য সৃজন করি
এসো চন্দনকাঠের আনন্দে পুড়ি
পুজা অগ্নি অথবা শয্যা
অস্থিমজ্জার আবেদন এসো গো সযতনের ধন
আরাধন উৎসবের আঁধার অনিন্দ্য সুখে ভাাসি
এসো গো নির্দিষ্ট রোদ
রাতের নির্জনতায় নির্লজ্জ তোমার কবি
সকল ব্যবধান ভেঙ্গে সাজানো শয্যায় এসো
এসো হেসে ভালোবেসে অভিমান কিংবা উন্মাদনায়
রাগ ঘৃণা হিংসা করুণায় এসো
এসো কেবল ঘুম পাড়ানি ক্লান্তি দিয়ে যাও।
যুক্তরাজ্য
১৩/১১/২০১৪
রাত ১ টা ৩০ মিনিট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



