somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদিবাসীদের প্রথম স্মৃতিসৌধ রাজশাহীর পুঠিয়ায়

০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিবাসীদের ভাষা, সংস্কৃতি আজ সব হারিয়ে যেতে বসেছে। কিন্তু তারপরও আদিবাসীরা তাদের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করছে। আদিবাসীদের নিয়ে গড়ে ওঠা সংগঠনগুলো লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু এই আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধে আদিবাসীদের ভূমিকা কম নয়। মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দেয়া আদিবাসীদের স্মৃতি ধরে রাখতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমভাগ গ্রামে গড়ে তোলা হয় আদিবাসী স্মৃতিসৌধ। এটিই বাংলাদেশে আদিবাসীদের একমাত্র ও প্রথম শহীদ মিনার বলে দাবি করেছেন স্থানীয় আদিবাসীরা।
রাজশাহী পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়া এই গ্রামটি আদিবাসী অধু্যষিত। এই নিভৃত পল্লীতে সাঁওতাল-ওঁরাওদের বাস। এখানে রয়েছে আদিবাসীদের একমাত্র স্মৃতিসৌধ। মাটি থেকে খানিকটা উঁচু পাকা বেদি। তার উপর টকটকে লাল-কালো পাঁচটি স্তম্ভ। মাঝের স্তম্ভটি আকারে অন্যগুলোর চেয়ে একটু বড়, লম্বায় একটু বেশিও। পাশেই লাল-কালোর প্রস্তর ফলক। মুক্তিযুদ্ধে শহীদ আদিবাসীদের স্মরণে নামফলক।
1971 সাল। শুরু হল দেশজুড়ে যুদ্ধ। দেশমাতৃকাকে বাচাঁতে ঝাপিয়ে পড়ে ল ল বাঙালী। পিছিয়ে ছিলো না আদিবাসীরাও। যুদ্ধে তাদের অবদানও ছিল অপরিসীম। এই স্মৃতিসৌধটি প্রমান করে তাদের সেই বীরত্বের কথা। স্বাধীনতা যুদ্ধে পশ্চিমভাগ বাঁশবাড়িয়া গ্রামের অসংখ্য আদিবাসী সাঁওতাল এবং ওঁরাও সমপ্রদায়ের নারী পুরুষ সরাসরি অংশগ্রহন করেছিলেন। জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকহানাদার ও আলবদর-রাজাকারদের ওপর। এদের মধ্যে এ গ্রামেরই বাসিন্দা নাডা হেমব্রম, টুনু মাড্ডি, ধেরিয়া, জটু সরেন ও কানু হাসদাহ্। তারা দেশ স্বাধীন করতে জীবন বিসর্জন দিয়েছেন।
2005 সালের আগ পর্যন্ত আদিবাসীদের এই ত্যাগ ও অবদানের কথা দেশবাসীর কাছে ছিল অনেকটাই অজানা। স্বাধীনতার দীর্ঘ 34 বছর পর্যন্ত এসব আদিবাসী শহীদ মুক্তিযোদ্ধাদের অবদান ছিলো মূল্যায়নহীন। স্বাধীনতার পর অনেক সরকার রাষ্ট্র পরিচালনা করে গেলেও কেউই এসব আদিবাসী মুক্তিযোদ্ধা শহীদদের স্মৃতি রা করতে এগিয়ে আসেনি। ফলে মুক্তিযুদ্ধে আদিবাসী সাঁওতাল -ওঁরাওদের বীরত্ব ধামাচাপা পড়ে গিয়েছিলো।
2005 সাল। অ্যামপাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল (এলকপ) নামক একটি বেসরকারী সংস্থা এগিয়ে আসে বঞ্চিত আদিবাসীদের সাহাস্য করতে। তাদের উদ্যোগে আদিবাসী শহীদদের স্মৃতির প্রতি সম্মান দেখাতে এখানে নির্মাণ করে একটি স্মৃতিসৌধ। 2005 সালের 22 নভেম্বর স্মৃতিসৌধটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর তানোর উপজেলার আদিবাসী মুক্তিযোদ্ধা ও আদিবাসী নেতা চম্পাই সরেন। ওই দিন বাঁশবাড়িয়া গ্রামসহ অন্য কয়েকটি আদিবাসী এলাকা থেকে সাঁওতাল-ওঁরাও মেয়ে-পুরুষ এসেছিল নাচ-গানের জন্য। এই স্মৃতিসৌধটি দেশের আদিবাসীদের একমাত্র ও প্রথম স্মৃতিসৌধ বলে দাবি করেছেন আদিবাসী নেতা চম্পাই সরেন।


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

খরচ

লিখেছেন সেজুতি_শিপু, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৯


কোন কোন রাত্রি শেষের বেগুনী আলোয়
বাতাস যখন রতিতৃপ্ত দৃষ্টির মত কোমল-
উন্মোচনের আগ্রহে উদগ্রীব আলো
কী এক দ্বিধায় থমকে আছে পুবের দরজায়,
হঠাৎ যেন কেউ মাছের মত
ছেকে তোলে জালে।
লাগায়... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×