আমার মা এবং বাবা কেউই আমাকে খুন করবে না ।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সময় এমন হয়েছে মা-বাবারা ভাবছে যে সন্তান লেখাপড়া না করলে বেচে থেকে কোন লাভ নেই । অথচ একজন মানুষ অসীম সম্ভাবনা নিয়ে জন্মগ্রহন করে । আজ হয়তো আপনার সন্তান পড়ালেখায় ভালো না কিন্তু কে জানে সে ভবিষ্যতে আপনার একমাত্র অবলম্বন হবে । আমার নিজের জীবনে কখনই ভালো ছাত্র ছিলাম না । এস.এস.সি পরীক্ষার আগে আমি টেস্ট পরীক্ষায় সব বিষয়ে ফেল করেছিলাম । সেবার আর পরীক্ষা দিতে পারিনি । মা-বাবার নিরন্তর ভালোবাসা আর আস্থার কারনে আজ আমি ব্যাংকার । পড়ালেখা করেছি দেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে । ব্যাংকার-ট্যাংকার কিছু না হতে পারলেও মা-বাবাকে তো ভালোবেসে আগলে রাখতাম ঠিকই । এতো গেলো আমার কথা । আমার চেনা জানা অনেকেই আছে যারা স্কুল বা কলেজের গন্ডি পেরোতে পারেনি । কিন্তু তারা আজ আমার চেয়ে চারগুন অর্থ উপার্জন করছে । মা-বাবা নিয়ে বিলাসী জীবন যাপন করছে ।
আরে ভাই পড়ালেখাই জীবনের শেষ কথা না । বৈষয়িক উন্নতির জন্য পড়ালেখা ছাড়া আরো অনেক ভালো উপায় আছে । আর জীবনে চলার জন্য খুব বেশী টাকা, ভালো চাকরী, ক্ষমতা ইত্যাদি জরুরী না । জরুরী ইতিবাচক চিন্তা আর অল্পতে তুষ্টির অভ্যাস । জীবনের চেয়ে মূল্যবান কিছুই না ।
নুসরাত আর আলভী তোমরা যেখানেই থাকো, ভালো থাকো ।

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন