দানের পাত্র যদি হয় অসমান,
হাত কী কখনও মেপে দেয় দান!
জানি হয়না সে দান,
সমানে সমান।
মনের পাত্রে যদি ঢাল প্রেম,
হয়না কখনও তা দান;
ভালবাসা লেখা হয় নিত্যদিন,
একদিন জমে তা হয়
পাহাড় সমান।
দানের প্রতিদান হয়নাকো দান,
প্রাণের বিনিময়ে নয়কো প্রাণ।
ভালবেসে করো পুজা
যে করিবে দান,
সয়ে দেখ তার যত
মান অপমান;
দানে দানে ভরিবে সে দান,
ভালবাসা তারই হয়ে গাইবে-
মানবতার জয়গান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



