দেবো সাজিয়ে ঠোঙ্গায়-
ভ্যাপসা গরম কিছু ঝাল চানাচুর
সাথে টাটকা ঘামের সজীব কাগজী লেবু।
ছিটিয়ে নিতে পারেন ধুলোঝড় মাখা- মিহিদানা টিপ্পনি,
অল্পকিছু মান অভিমানে ঠাসা মরিচ গুঁড়ো।
আরও থাকছে ঝাঁঝাঁলো তর্কের দেশী পেঁয়াজ কুচি
রাগ অনুরাগের শিলা বৃষ্টি সাথে দমকা কথার ঝাপটা।
আদা ছ্যাঁচা শিরশিরে গা জা্বলা হাওয়া অহরহ
বইতে থাকবে চারপাশে।
আতিথেয়তার টিসু্য আর ভালবাসার টুথ পিক তাও থাকবে।
ভালই হবে কি বলেন!
শিলপড়া সব কাঁচামিঠে আমের একত্রীকরণ-অম্লমধুর সুস্বাদু বিকেল বেলা।
ঘাবরাবেন না! আছে রাতে আকাশকুসুম ডিনারের সব ব্যবস্থা।
খাকছে তারাদের ঝালফ্রাই, উল্কার শিক কাবাব,
নাইটকুইনের গুর্দা কাবাব আর শিশির ভেজা দইয়ের টকমিষ্টি সালাদ ।
শুকতারার টানা পরোটা আর মচমচে চাঁদের পাতলা নান।
ইমপোর্টেড জোনাকীর সস। আরও থাকছে খাঁটি জোসনার গ্লাস ভর্তি ঠান্ডা ঘন লাসসি।
থাকছে ঢেঁকুর তোলার মত বাঁশের মই- সঙ্গে হজমোলা আর তেঁতুলগোলা।
আরও যদি চাই কিছু, মোটেও হটবেন না পিছু।
জায়গা থেকে আওয়াজ দেবেন, সব কিছু পেয়ে যাবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




