শুধু তোমারই জন্যে
যদি একবার ছুটে যেতে পারতাম তোমার কাছে,
যদি একবার তাকাতে পারতাম তোমার দু’চোখে,
যদি একবার ছুঁতে পারতাম তোমার ঐ দুটো হাত,
তুমি ঠিক বুঝে নিতে, কতটুকু ভালবাসা আমি
জমা করেছি হৃদয়ে আমার- শুধু তোমারই জন্যে।
তুমি একবার যদি ডাকতে আমায় প্রিয় বলে,
তুমি একবার যদি শোনাতে গান মধুর সুরে,
তুমি একবার যদি বলতে আমায় “ভালবাসি”,
আমি ঠিক এসে দাড়াঁতাম তোমারই পাশে,
তুমি বুঝতে এই অপেক্ষা- শুধু তোমারই জন্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




