somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে গেছি

২০ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বদলে গেছি

তুমি কেমন বদলে গেছো!
একই প্রশ্ন আমাকেও করতে পারো-
আমিও কেমন বদলে গেছি।
আসলে আমরা দুজনেই কেমন বদলে গেছি।
কথাটা এভাবে বলাটাই হয়তো ঠিক ছিল।
সময় ও নদীর স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করেনা-
এমনটাই শুনে এসেছি চিরটাকাল।
অথচ তুমি আমি কখনোই বদলের ডাক শুনিনি।
জীবনের পাতা ওল্টাতে ওল্টাতে কখন যেন টের পেলাম-
আমরা কেমন বদলে গেছি কিংবা বদলে যাচ্ছি।
আয়নাও কিন্তু ব্যাপারটা আঁচ করতে পেরেছে।
নিজের প্রতিবিম্ব নীরবে এমনটাই বলে।
দেখতেই পাচ্ছি- চুলে পাক ধরেছে, কপালে ভাঁজ পড়েছে,
চোখের কোণে কালি জমেছে, হয়তো ছানিও পড়েছে -
সবকিছু কেমন ঝাপসা দেখি।
রিডিং গ্লাস ছাড়া কোন কিছু পড়তে পারিনা।
চোখে চশমা উঠেছে সেই কবেই।
ত্বকের সেই আগের ঔজ্জ্বল্য নেই- কেমন কুচকে গেছে।
অলিভ অয়েলে তেমন আর কাজ হয়না।
এগুলোতো বদলে যাবার নিশানা- মিথ্যেতো নয়।
তারপরেও কোথায় যেন নিজেদের ধরে রেখেছিলাম।
কখনো বুঝতে বা বোঝাতে চাইনি যে আমরা বদলে গেছি।
দেহের ভেতরের মনটা নাকি এখনো ঠিক তেমনি আছে-
আগের মতোই নড়েচড়ে কথা বলে,
সবকিছু বুঝতে পারে।
কষ্ট পেলে কাঁদে, সুখ পেলে হাসে, ভালবাসা পেলে
লতাগাছের মতো কেমন আহ্লাদে নেতিয়ে পড়ে।
আজকাল সেই মন বেচারা দেহের ভার সইতে না পেরে
খুব চাপের মধ্যে আছে।
আর আমরাও মনের উপর চাপ সইতে পারছিনা বলেই-
ধরে নিয়েছি, দুজনে বদলে গেছি।
বদলে যাওয়াটাই স্বাভাবিক।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৯:৪৫
৩৩টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সময়ের শেষ জন্মদিন !

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩



রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

×