দুঃখ দিবস
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুঃখ দিবস
আজকে আমার দুঃখ দিবস
সুখের প্রদীপ কেন জ্বালো?
ফুঁ দিয়ে সব নিভিয়ে দেবো
জোছনা রাতে চাঁদের আলো।
তোমার নাহয় অঢেল সুখ
ইচ্ছে হলেই বিলিয়ে দেবে,
অভাব যাদের এই সমাজে
তারাই শুধু কুড়িয়ে নেবে।
আমার ঘরে সুখের চাদর
নোংরা কেমন দেখছে সবাই,
দুখের জলে কাঁচতে গেলে
ময়লা সেতো হয়না সাফাই।
অর্থনীতির বিশাল চাপে
হয়না সোজা শিরদাঁড়া আজ,
ঋণের ভারে ন্যুয়ে থাকে
কপালে তাই দুঃখের ভাঁজ।
জ্বালিয়ে দিলে সুখের আগুন
ঘুচবেনাতো আঁধার কালো,
দুঃখের ধোঁয়া বেজায় কালো
নিভবে শুধু চোখের আলো।
দুঃখ দিবস হোকনা শুরু
সুখ পড়ে থাক তোমার কাছে,
আমার দলে ভিড়বে সবাই
দেশটা যে আজ বিকিয়ে আছে।
জ্বলুক তোমার সুখের প্রদীপ
কাঁচঘেরা ঐ ঠুনকো ঘরে,
কাটবে মোহ দেখবে যেদিন
কাঁচের দেয়াল ভাঙ্গবে ঝড়ে।
(আপনাদের কারো চোখে যদি আলো থাকে তবে এই অন্ধ দেশমাতাকে রাস্তা পাড় হতে একটু সাহায্য করুন, নতুবা যে কোন দুর্ঘনায় মা আমার মারা পড়বে, নয়তো চিরকালের মতো পঙ্গু হয়ে যাবে। আমি নিজেই আজ দৃষ্টি প্রতিবন্ধী, অক্ষম। মা আমার সামর্থের লাঠিতে নির্ভরতা খুঁজে পাচ্ছেনা। আমাদের লক্ষ লক্ষ "দিনমজুর" দরকার সবার চোখে দৃষ্টি ফিরিয়ে আনতে।)
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন