আজ ৯ই সেপ্টেম্বর। আজ সামহয়্যারইনব্লগের অতি পরিচিত ও জনপ্রিয় ব্লগার "অন্যমনস্ক শরৎ" এর জন্মদিন।
আজ ৯ই সেপ্টেম্বর, ২০০৯। আজকের দিন ও তারিখটা একটু বিশেষত্ব ধারণ করে। আজকের তারিখটা সংক্ষেপে লিখতে গেলে এভাবে লিখতে হবে, ০৯.০৯.০৯। অন্যরকম একটা কম্বিনেশন। তারিখ ও সংখ্যা হিসেবে আজকের দিনটা শুধুমাত্র “০” ও “৯” দিয়ে সাজানো বা “৯” সংখ্যা দ্বারা প্রভাবিত। আজকের তারিখকে যদি একক মৌলিক সংখ্যায় প্রকাশ করা হয় তবে সেই সংখ্যাটি দাঁড়াবে “৯”। যেমন ০৯+০৯+০৯ = ২৭ = ২+৭ = ৯। “৯” সংখ্যা হলো একক বৃহত্তম সংখ্যা।
রাশিগতভাবে “৯” সংখ্যার নিয়ন্ত্রক বা অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গলগ্রহ সাধারণভাবে বীরযোদ্ধা, সেনাপতি, সংগঠক বা যে কোন কাজে নেতৃত্ব দিতে পারেন এমন বিশেষ ক্ষমতাশালী ব্যক্তির চরিত্র ও বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে থাকে। এই গ্রহ দ্বারা প্রভাবিত মানুষ অত্যন্ত দৃঢ়চেতা হয়ে থাকেন। সামগ্রিক ভাবে ৯ সংখ্যা দ্বারা প্রভাবিত এমন একটা সুন্দর দিনে আমাদের সবার প্রিয় ব্লগার "অন্যমনস্ক শরৎ" জন্ম গ্রহণ করেছিল।
শুভ জন্মদিন "অন্যমনস্ক শরৎ"।
শরতের জন্ম সংখ্যা “৯”। কাকতালীয়ভাবে শরৎ নবম সংখ্যার বছরের (অর্থাৎ ১৯৮০ সালে, ১+৯+৮+০ = ১৮ = ১+৮ = ৯), নবম মাসের (সেপ্টেম্বর), নবম দিনে (৯ তারিখে) জন্ম গ্রহণ করে। আরও বিষ্ময়ের ব্যাপার হলো হাসপাতালের ৯নং কেবিনে, ঠিক সকাল ৯টায় তার জন্ম হয় এবং জন্মের সময় তার ওজন ছিল ৯ পাউন্ড। সব মিলিয়ে “৯” সংখ্যার বিশাল প্রভাব নিয়ে এই মর্ত্যে শরতের আগমন।
হাজার খুশীতে ভরে উঠুক তার এই দুর্লভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




