ভালবাসা
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালবাসাভালবাসা- সর্ষে ইলিশ,
আদর করে তুই যদি দিস।
ভালবাসা- কোর্মা কারি,
কিনে দিলে গয়না শাড়ী।
ভালবাসা- বিষের কাঁটা,
কপাল যদি হয়রে ফাটা।
ভালবাসা- মধুর ভীষণ,
পায় যদি কেউ কারো মন।
ভালবাসা- সুখের চাবি,
আপন ভেবে করলে দাবী।
ভালবাসা- বসন্তদিন
মনটা যদি হয় রঙিন।
ভালবাসা- আলোর মতো,
ঘুচায় মনের আঁধার যতো।
ভালবাসা- যায়না দেখা,
কপালে যেমন ভাগ্যরেখা।
ভালবাসা- বিশ্বাসে ঠাঁই,
প্রমাণ করার উপায় নাই।
ভালবাসা- কষ্টের নাম,
যদি না পায় মনের দাম।
ভালবাসা- সুখের বাসা,
খুঁজে পাওয়ার ব্যর্থ আশা।
ভালবাসা- মনের বিলাস,
নয়তো কারো মনের দাস।
ভালবাসা- সবাই খুঁজি,
বেঁচে থাকার আসল পুঁজি।
ভালবাসা- তোমার আমার,
হারিয়ে গেলে দোষ দুজনার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন