শেষ দেখা
: শাড়ীতে আপনাকে দারুন লাগে!
: আপনাকে পাঞ্জাবীতে।
: কপালে টিপ পড়লে একদম অন্যরকম লাগে!
: আপনি বড্ড বেশী স্মোক করেন।
: কখনো নিষেধ করেননি।
: নিষেধ করলেই কী শুনতেন!
: বলে দেখতে পারতেন।
: গত ক’বছরে আপনি ৩২৭ বার শাড়ী পড়েছেন।
: ওরে বাব্বা! কি সাংঘাতিক! আপনি গুণে রেখেছেন দেখছি!
: আমার ডায়েরীতে লেখা আছে।
: আর কী কী লেখা আছে তাতে?
: বলা যাবেনা। কোনদিন সুযোগ হলে পড়ে দেখবেন।
: কাল চলে যাচ্ছি। হলের সিট ছেড়ে দিতে হবে।
: ওহ্ তাই বুঝি!
: আর হয়তো কখনো দেখা হবেনা।
: রাজশাহী বেড়াতে চলে আসবেন।
: যদি কখনো সুযোগ হয় আসবো।
: মেইল করবেন। যদিও নেটে তেমন বসতে পারবোনা।
তবুও আপনার মেইলের অপেক্ষা করবো।
: আমার সৌভাগ্য।
: আজ আসি। ভাল থাকবেন। এটা রাখুন।
: কী আছে এতে?
: একটা পাঞ্জাবী। সামনে ঈদ, আপনার জন্য।
: কখন যাচ্ছেন?
: কাল ভোরে। ট্রেনে। পদ্মা এক্সপ্রেস।
: আপনাকে কিছু দেয়া হলোনা।
: আপনার ডায়েরীটা দেবেন?
: সত্যি নেবেন? আচ্ছা কাল স্টেশনে পৌঁছে দেবো।
: খুঁজে পাবেনতো!
: আমি ঠিক খুঁজে নেবো।
(অনিকের সাথে পলা'র আর কখনো দেখা হয়েছিল কিনা জানা যায়নি)।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



