প্রতীমা
মাটির প্রতীমা তুমি বোবা হয়ে থাকো,
চোখের নীরব ভাষায় কেন তবে ডাকো?
কে তোমায় গড়লো বলো অমন রূপের আগুন দিয়ে!
পূজো আমার হলোনা সারা তোমার পানে তাকিয়ে।
কাজল কালো চোখে তোমার শ্রাবণ মেঘের মায়া,
লজ্জা রাঙা দৃষ্টি তোমার- গভীর প্রেমের ছায়া।
হাতে তোমার শঙ্খ-বালা কানে রূপোর দুল,
গলায় তোমার সাতনরী হার খোঁপায় তাজা ফুল।
বেনারসী শাড়ীতে তোমার হাজার বুটির কাজ,
তুমি ছাড়া কাকে বলো- মানায় অমন সাজ?
পায়ে তোমার নূপুর ধ্বণি- সাত সুরের ঝংকার,
রাঙা ঠোঁটে হাসির ঝিলিক- প্রতীমা তুমি কার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


