এক পঙ্গু মুক্তিযোদ্ধা
১৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক পঙ্গু মুক্তিযোদ্ধা
আপদে বিপদে
আছো বেশ নিরাপদে
দেশটা তোমারি
যতই করো বাটপারি।
আমি এক নির্বোধ
হয়নাতো দেনা শোধ
মুচলেকা দিয়ে ভাবি
আর কোথা পালাবি!
প্রচারে প্রসারে
তুমি জয় জয়কারে
ঘরে কিংবা বাইরে
চামচারা লেজ নাড়ে।
আমি শুধু ধুঁকছি
প্রেসারেতে ভুগছি।
যুদ্ধের ইতিহাস
অনাহারে গিলছি।
তুমি আমি ফ্রন্টে
একই রেজিমেন্টে
পাকসেনা নিধনে
মেতেছিলাম দুজনে।
বোমার আঘাতে
পারেনি থামাতে
লালসবুজ পতাকা
আকাশে ওড়াতে।
রক্তমাখা জামাতে
গুলি খাওয়া হাঁটুতে
বিজয়ের উল্লাসে
ফিরেছিলাম নিজদেশে।
তুমি আমি তারপর
দুজনেই বেখবর
তুমি হলে নেতা আজ
পঙ্গু আমি নেই কাজ।
দিন গেল বদলে
সবই তোমার দখলে
তোমার খবর রোজ পড়ি
নিজের সাথে যুদ্ধ করি।
তোমার আমার এক টিকেট
মুক্তিযুদ্ধের সার্টিফিকেট
তোমার জন্য লাক্সারী কার
আমার জন্য হুইল চেয়ার।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন