somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁধ ভাঙ্গার আওয়াজে সামিল যারা

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁধ ভাঙ্গার আওয়াজে সামিল যারা

অপ বাক দিল ডাক, "আয় ভাই আয়রে,
বাঁধ ভাঙ্গা আওয়াজ-এ মিলি সব কাতারে"।
আড্ডাবাজ হেসে বলে," বাড্ডা ছেড়ে যাবনা,
'ফুড ফর ওয়ার্ক'-এর পচা গম খাবো না"।
হীরক রাজার সেঞ্চুরীটা পূর্ণ হলো সবার আগে,
গুনে মানে অনেক লেখাই ছিল বেশ বড় দাগে।
তেলাপোকা নয়কো বোকা লেখার মাঝেই প্রমাণ মেলে,
পাখী হয়ে উড়তে পারে খোলা কোন আকাশ পেলে।
অন্য সবাই কোন মতে উঠতে যে চায় ধাক্কা দিয়ে,
হুমরি খেয়ে পড়বে কখন হাঁটতে হবে লাঠি নিয়ে।
জাকিরুল-এর লেখা নিয়ে হয় যে বেশী তোলপাড়,
মানে গুনে ওসব নাকি রীতিমত হাড্ডিসার।
মুখফোড় রেগে বলে সবাই এখন চুপ থাকেন,
ইচ্ছে মতো চুরিদারি এসব আগে বন্ধ করেন।
শাহানা এসে দাঁড়ায় পাশে, একটাই তার নিবেদন,
বিড়াল ছাড়া একদন্ড বসেনা তার কাজে মন।
মলি বেজায় নাখোশ হয়ে দাঁত চিবিয়ে নখ কাটে,
রাজাকারদের কান্ড দেখে রীতিমত বুক ফাটে।
তীরন্দাজ ছুঁড়ে তীর লাগুক যেথায যার বুকে,
দেশটা নাকি ভেজাল খেয়ে মরছে এখন ধুঁকে ধুঁকে।
রাসেল ডটু প‌্যারোডি লিখে তেলে ভাজে সবাইরে,
কালপুরুষ তাই রাস্তা খুঁজে পালাবে কোথায় ভাইরে।
উল্টা পাল্টা লেখা পড়ে মেজাজ চটে অনেকের,
ভালমত খোঁচা খেলে কাজ যে হয় টনিকের।
তীর্থক যখন তীর্থ ছেড়ে আড্ডা মারে সবার সাথে,
পাগলী মেয়ে প্রেমিক খুঁজে অমেরিকার ফুটপাতে।
শাওন যখন মওকা পেয়ে ছোটায় কথার ফুলঝুরি,
ব্লগার সব বেজায় খুশী দেয় যে পিঠে সুড়সুড়ি।
ধানসিঁড়ি পাতলো পিঁড়ি বললো দাদা চালিয়ে যান,
ভাবি এখন লিখলে বেশী ঘাটতি হবে লেখার মান।
লুনা রুশদী আছেন কেমন বাঘের পিঠে সোয়ারী হয়ে,
নিউজিল্যান্ডে পালাবো কিনা ভাবছি এখন বাঘের ভয়ে।
বাদ থাকলেন আর যারা সব একটুখানি ধৈর্য্য ধরেন,
আরও কিছু লেখা দিয়ে বাঁধ ভাঙ্গতে শুরু করেন।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×