somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁধ ভাঙ্গার আওয়াজে বাকি ছিলেন যারা

১৪ ই মার্চ, ২০০৬ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁধ ভাঙ্গার আওয়াজে বাকি ছিলেন যারা

বাঁধ ভাঙ্গার আওয়াজে বাকি ছিলেন সেদিন যারা,
এক আকাশে আমরা সবাই মেঘে ঢাকা কিছু তারা।
সুযোগ পেলে নতুন কেউ দিতেও পারে নতুন ধারা,
সব তারাদের মাঝেও সে যে হতে পারে ধ্রুবতারা।
রাবাব এসে কাবাব খেয়ে হাত মুছলেন টিস্যুতে,
ওয়ালি ভাই জড়িয়ে গেলেন বিতর্কিত এক ইস্যুতে।
পিয়াল(অমি) এলো দেয়াল টপকে চোখে মুখে হতাশা,
নাতাশা এসে এই সুযোগে ধরিয়ে দিল বাতাসা।
শর্মী গেল পাশের ঘরে মনটা কেমন উদাস আজ,
নানা রকম ঝুট ঝামেলা শেষ হয়না হাতের কাজ।
মলি ভাবে সকাল থেকে যাব আজকে নিউমার্কেট,
সামনে বিয়ে অর্ডার দেব সুন্দর এক গয়নার সেট।
আস্ত মেয়ে ব্যস্ত ভীষণ লেখা পড়া হচ্ছে না ঠিক,
পরীক্ষা যদি না হয় ভাল ভেস্তে যাবে সবকটা দিক।
অরূপ যাবে স্বরূপকাঠি মালয়েশিয়া থাকবেনা আর,
মায়ের কথা ভেবে ভেবে দু'চোখে আজ ঘুম নেই তার।
হাবিব মহাজন বাড়তি ওজন আছেন ভীষণ চিন্তায়,
খাবার নিয়ে ভাবনা যত কোনটা ছেড়ে কোনটা খায়।
মইন হঠাৎ উধাও দেখি কেউ জানেনা খবর তার,
সবাই বলে দেশান্তরী ইহকালেও ফিরবে না আর।
মাসুদা ভাট্টির উপন্যাস প্রগতির নাকি লেটেষ্ট ভার্সন,
লেগে গেল ঠোকাঠুকি এ্যাটাক শুরু পার্সন টু পার্সন।
মানব এসে দিলেন কিছু কড়া ডোজের মশলা মিক্স,
কোন পথে যাবেন এবার নিজে নিজেই করুন ফিক্স।
বেদের মেয়ে মহুয়ামঞ্জুরী মত্ত দেখি সাপের খেলায়,
পেলে কোন লখিন্দর ভাসতে থাকে বাঁশের ভেলায়।
শোহেইল মতাহার চৌধুরী নামের চমক মন্দ না
সব খবরই রাখেন তিনি চোখ কান তার বন্ধ না।
নোটিশবোর্ড হাজির হয় নিত্যনতুন খবর নিয়ে,
বেগতিক দেখলে কিছু চলে যায় সে পাশ কাটিয়ে।
হিমু বলে দিমু নাকি আজাইরা ক্যেচাল লাগায়া,
মনের সুখে বিড়ি টানুম সব বেটারে ভাগায়া।
দীক্ষক দ্রাবিড় শিক্ষক সেজে দেন এক লেকচার,
একটু সবাই ধৈর্য ধরুন অন্যায়ের হবেই বিচার।
শুভ বলে মুখ বুঁজে আর থাকবো কত চিরকাল,
ঘাপটি মেরে ছিলাম বলেই দেশের আজ এই হাল।
সঞ্চয় এসে দেখলো শেষে একটা কিছু করা চাই,
দলাদলির মধ্যে যেয়ে আখেরে কোন ফায়দা নাই।
ঝড়ো হাওয়ার চাওয়া শুধু মন্তব্য দুই একটা,
নতুন লেখক পাবে কিছু ঠান্ডা হাওয়ার মৃদু ঝাপটা।
সুমন চৌধুরী নিভৃতচারী আসেন যখন লেখা নিয়ে,
দৈব টানে প্রবাস জীবন এই কথাটা দেন বুঝিয়ে।
শাহানার বিড়ালপ্রীতি যেমন ছিল তেমনি আছে,
দাম শুনে তেলাপোকা যায়না আর তেলের কাছে।
আড্ডাবাজ বাড্ডা ছেড়ে এখন নাকি ফকিরাপুল,
পাগলী মেয়ে ছ্যাকা খেয়ে বুঝছে এখন নিজের ভুল।
অপ বাক দেয়না ডাক গলায় সেই জোড় নাই,
রাসেল ডটু আগের মতোই যখন তখন দিচ্ছে ধোলাই।
সাইমুম ভাই কোথায় গেলেন আমাদের একা ফেলে,
ভালই ছিলাম সবাই মিলে কাটছিল দিন হেসে খেলে।
ধানসিঁড়ি, তীরন্দাজ, তীর্থক আর শাহানা,
সহজ সরল লেখায় মন নেইতো কোন বাহানা।
আমি সবার লেখাই পড়ি দলাদলি এড়িয়ে চলি,
সমাজ ভাঙ্গার নেই ক্ষমতা ভালবাসার কথা বলি।
বাঁধ ভাঙ্গার আওয়াজ শুনে নতুন যারা দিচ্ছে ডাক,
নোংরামি আর বিভেদ ভুলে- আসুন, ঐক্য গড়া যাক।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
২৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×