somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিল্পী নয়, শিল্পরসিকের আত্মপ্রতিকৃতি - ২

২৩ শে মার্চ, ২০০৬ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলোকচিত্র মানেই একটা নির্দ্দিষ্ট ফরম্যাটে আলোছায়া নিয়ে খেলা করা। আর এই খেলাকে শিল্পের পর্যায়ে যাঁরা নিয়ে যান তারাই এর শিল্পী বা কারিগর। আলোকচিত্রের নিবিড় ও নিগূঢ় সম্পর্ক একটা বিষয়বস্তুর উপর পতিত আলো আঁধারের বিন্যাসকে নির্দ্দিষ্ট একটা ফ্রেমে বন্দী করা।

এক সময় মূলধারার চিত্রশিল্পীদের কাছে আলোকচিত্র কখনই উঁচুমানের শিল্পকর্ম বা শিল্প হিসেবে সমাদর পেত না। অতঃপর বিশ্ববরেণ্য কিছু চলচ্চিত্রকার ও আলোকচিত্রী ক্যামেরাকে আলোকচিত্র শিল্পের একটা মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করে। তাঁরা ক্যামেরা, লেন্স ও আলোর ব্যবহারের মাধ্যমে এমন কিছু সৃষ্টিশীল শিল্পকর্মের সমাগম ঘটান যা সবাইকে তাক লাগিয়ে দেয়। ধীরে ধীরে আলোকচিত্র এক অনুপম শিল্প মাধ্যম হিসেবে স্বীকৃতি লাভ করে।

পরবর্তীকালে আলোকনির্ভর শিল্পকর্মগুলো শিল্পাঙ্গনে সৃজনশীল শিল্প হিসেবে দৃঢ় পদচারণা ঘটায় ও সমাদৃত হয়। অনেক প্রতিভাধর ও সৃজনশীল আলোকচিত্রীর ও চলচ্চিত্রকারের আবির্ভাব ঘটে। এরপর থেকে শিল্পরসিক ও শিল্পবোদ্ধাদের কাছে বেশ কিছু সাদাকালো ছবির শিল্পগুণ ও নান্দনিকতা ব্যাপকভাবে সমাদৃত হয়। চলচ্চিত্র শিল্পের আবির্ভাবের প্রথম দিকে নির্মিত "বাইসাইকেল থিফ", "সিটিজেন কেইন", "ব্যাটেলশিপ পটেমকিন", "ক্রেনস আর ফাইং", "রোমান হলিডে", "পথের পাঁচালী", "স্ত্রীর পত্র" প্রভৃতি ছবিগুলো সাদাকালো হওয়া সত্ত্বেও এর শিল্পগুণ, রসবোধ, আবেদন, সৃষ্টিশীল উপাদান ও বৈশিষ্ট্যের কারণে অনেকের কাছেই অসামান্য শিল্পকর্ম হিসেবে মাইল ফলক স্থাপন করে।

একটা আদর্শ (আদর্শ নিয়ে বিতর্ক থাকতে পারে) সাদা কালো ছবির মূল উপজীব্য বিষয় আলো ছায়ার বা আলো আঁধারের খেলা। তবে একটা কথা মাথায় রাখতে হবে- আমার সাবজেক্ট বা বিষয়বস্তু কি; কিভাবে সেই বিষয়বস্তুকে উপস্থাপন করতে চাই, ফোকাসটা ঠিকমত হচ্ছে কিনা, ফোকাসটা কোথায় ফেলছি, আলোর পরিমাণ ও বিন্যাস কেমন; কম্পোজিশন ঠিক মতো হলো কিনা; আর কোথায় কখন ক্লিকটা করতে হবে। অবশ্যই ক্যমেরা যেন সেই সময় আপনি কি চান তা যেন বুঝতে পারে। আর যদি ক্যামেরা তা সঠিকভাবে বুঝতে পারে তবে একটা শিল্পমানসম্মত ছবি হতেও পারে। একশো/দু'শো ছবি হয়তো তোলা যেতে পারে তার থেকে ছবির মতো ছবি একটা/দুটো হলেও ছবি তোলা সার্থক মনে হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×