প্রাপ্তি'র প্রাপ্তি হোক আমাদের নির্মল ভালবাসা
১২ ই মে, ২০০৬ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত এতেটাই দুসপ্রাপ্য যে হাজার চেষ্টা করেও তা ফিরে পাওয়া যায় না। আজ এমনই একটা মুহূর্ত হাতের নাগালে। তাই না চাইতেই পাওয়া এমন একটা মানবিক আর আবেগঘন সুযোগ কেন হাতছাড়া করি বলুন! এই ব্লগে আমার শততম (100) পোষ্টটি আমি সর্বান্তকরণে প্রাপ্তি'র নামে উৎসর্গ করলাম। অন্তরের সকল অনুভূতি নিংড়ে আল্লাহ সমীপে ওর সর্বাঙ্গীন মঙ্গল ও আরোগ্য কামনা করি। আমিন।
প্রাপ্তি'র প্রাপ্তি হোক আমাদের নির্মল ভালবাসা
প্রাপ্তি'র ঘরে প্রাপ্তি শুধু
একটি কঠিন অসুখ,
আকুল হয়ে মা বাবা তার
আশায় বাঁধে বুক।
ভালবাসার একটু আলো
ছড়াই যদি ওর জীবনে,
দেখবো খুশীর লক্ষ তারা
জ্বলছে দ্বিগুন ওর নয়নে।
অন্ধকারে আলোর পথ
দেখায় যেজন পাশে এসে,
মানবতার মুকুট তারই
মাথায় যেন সদা হাসে।
প্রাপ্তি'র আজ প্রাপ্তি হোক
সব মানুষের ভালবাসা,
ক্ষুদ্র মনে জেগে উঠুক
নতুন করে বাঁচার আশা।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৬ ভোর ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

১
আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুন