মুক্তির ডাক ও ল্যাঙট খোলার গল্প
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একাত্তরে সেই ধর্মান্ধ শক্তি যারা আমাদের কাপড় খুলে ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে বাধ্য করেছিল তারা আজও প্রতিনিয়ত হ্যাঁচকা টানে আমাদের সম্ভ্রম লুণ্ঠন করতে সদা সক্রিয়। বাইরে নূরানি সূরত দেখালেও তাদের নফসের মধ্যে নোংরামির বসত। মুক্ত হাওয়ার মুক্ত পরিবেশ তাদের বেজায় অপছন্দ। তারা আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চায় সহস্রাধিক বছরের পুরনো পচা-গলা গুমোট পরিবেশে। যেখানে মানুষকে দাস বানিয়ে ভোগ করা যায় ইচ্ছেমত। যেখানে ভিন্ন মতাবলম্বীদের নৃশংস ভাবে হত্যা ও লুণ্ঠন করে, গণিমতের মাল বানিয়ে উল্লাস করা যায় বিকট ভাবে। শরীরে হিংস্রতার আঁশটে গন্ধ মাখা সেই লকলকে জিব ওয়ালা শ্বাপদদের পরাজিত করেছিল এদেশের মুক্তি প্রিয় জনতা কিন্তু নির্মূল করতে পারেনি। তাই তারা আজ আবারও মুক্ত সমাজের প্রতি হুমকি দিচ্ছে তাদের হিংস্র দন্ত-নখর প্রদর্শন করে। তাদের প্রতিহত করা আজ সময়ের দাবী। মুক্ত বুদ্ধির চর্চাকে অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নিতে হলে তাদের নির্বিষ করা ছাড়া কোন গত্যান্তর নেই। কিন্তু আমরা যারা তাদের বিরুদ্ধে লড়ছি, গত বেয়াল্লিশ বছরে কতোটুকু এগুলাম? কেন সেই পরাজিত শক্তির সামনে ধর্মীয় পরিচয় নিশ্চিত করার জন্য আবারও নিজেদের ল্যাঙট খুলে দাড়াতে হবে?
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুনএকজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে...
...বাকিটুকু পড়ুন