দু একদিন ধরে খুব মেজাজ খারাপ ,চারিদিকে খালি একটাই শব্দ "চুদুরবুদুর" । সবাই জানতে চেস্টা করছে এর মানে কি ? এইটা কি খুব খারাপ শব্দ,কিন্তু এর মানে কি সেইটা বের করার দায়ভার আমার না,সেটার দায় ভার নিয়েছে আমাদের প্রতিবেশী দেশের "আনন্দবাজার " পত্রিকা, মনে হয় এইবার দাদাবাবুরা এর মানে বের করে সবাইকে আনন্দ দিয়েই ছাড়বে । ভাল কথা বাংলা অভিধানে নতুন এক শব্দ যুক্ত হবে ।সংসদ সদস্য রেহানা আক্তার রানুকে ধন্যবাদ তিনি এমন এক শব্দ বলে পুরু দেশত বটেই সারা দুনিয়াকে আলোড়িত করেছেন ।"আনন্দবাজার " পত্রিকাত মাঠে নেমেছেই ভাবতেছি বারাক ওবামা না আবার সি আই এ কে নির্দেশ না দিয়ে বসে "চুদুরবুদুর" শব্দের মানে বের করতে, হাজার হঊক মান সম্মানের বিষয় । কিন্তু আমার সমস্যা অন্য জায়গায়, সংসদের মত একটা যায়গায় এই ধরনের কথা না বললেই কি নয়, আপনারা সংসদের মত একটা জায়গায় শিশুদের নিয়ে গিয়েছিলেন সংসদে কি হয় সেটা দেখাণোর জন্য,আমার যদি ভুল না হয়ে থাকে সেদিন মাননীয় স্পীকার সাংসদদের বলেছিলেন সাবধানে কথা বলতে,সেদিন সংসদ ছিল ফুলের মত পবিত্র, আজ আপনারা কি একবার ও ভেবেছেন আপনাদের এই ধরনের কথাবার্তা যদি সেই শিশুদের কেউ শুনে থাকে তার মনে কি প্রতিচ্ক্রিয়া হয়েছে, সে কি ভেবেছে ,যার মনে হয়ত আপনাদের জায়গায় গিয়ে দাড়ানোর একটা সপ্ন ছিল সেই সপ্নগুলোর মৃত্যু কি আপনারা ঘটাছেন না ? মানলাম শিশুগুলু কিছু বুঝতে পারেনি কিন্তু তাদের মা বাবা তারা কি চাইবে তাদের সন্তান সংসদে গিয়ে দাড়াক,আমি মনে করি না আদর্শবান বাবা মারা কখনই চাইবে না তাদের সন্তান বড় হয়ে মহান সংসদে গিয়ে উলটা পালটা প্রলাপ করুক তার মানে খুবই সোজা আপনারাই আমাদের ভবিষ্যত প্রজন্মের আদর্শকে থামিইয়ে দিছেন ,জাতি হারাছে তার যোগ্য আদর্শবান নে্তাদের যারা হয়ত জাতিকে অনেক কিছুই দিতে পারত। আসলে আমি শিশুদের কথা কি বলছি আমরা বড়রাই আজ নির্বাক হয়ে গেছি আপনাদের কথা বার্তা শুনে, ভাবতেছি আমরা কি আসলেই আপনাদের সংসদে পাঠিয়েছি,আপনারাই কি আমাদের অভিভাবক , আসলেই.আমাদের অনেক কিছু জানতে হবে.
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।