গতকাল সারাটাদিন খুব ব্যাস্ত সময় গেল, মামাকে নিয়ে ডাক্তারের কাছে গি্যেছিলাম,আগে থেকে এপয়েনমেন্ট ছিল ,সকাল ১০ টা ৩০ মিনিটে ,আমি নাম বলব না, উনি খুব বড় একজন ডাক্তার,বসেন বড় এক ডায়াগনস্টিক সেন্টারে । যাই হওক আমি আবার টাইম ঠিক রাখার জন্য এক ঘন্টা আগেই উপস্থিত হলাম, আমি ভয়ে ছিলাম যেহেতু উনি একজন বড় ডাক্তার উনার সময়ের মুল্য অনেক বেশী। যাই হওক সেখানে গিয়ে দেখলাম আমি আর আমার মামা ছাড়া কেউ আসেনি, ভাবলাম আমরা হয়ত অনেক আগে এসে পড়েছি তাই, যাই হোক অপেক্ষার পালা শুরু, এরই মাঝে আরো কিছু পেশেন্ট হাজির , কিন্ত ১০ টা ৩০ বেজে যায় ডাক্তার সাহেবের দেখা নাই,১১ টা ১০ এ ডাক্তার সাহেবের এসিস্ট্যান্ট হাজির,রুম খুললেন, বাইরের এ সি অন করলেন, ততক্ষনে পেশেন্ট রা বিরক্ত হয়ে গেছে,এসিস্ট্যান্ট সাহেব ও কিছু বলতে পারেন না কখন ডাক্তার আসবেন । অবশেষে আমাদের সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উনি এলেন ১২ টা ১০ এ। আমি ভাবছিলাম আমাদের দেশের ডাক্তারদের যদি সময় নিয়ে এই ধরনের সচেতনতা হয় তাহলে মনে হয় কিছু জিনিস নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে যেমন এখন থেকেই ছোট বাচ্চাদের ট্রান্সলেশন করতে শেখাতে নতুন করে যে "ডাক্তার এর জন্য অপেক্ষা করিতে করিতে রোগী মরিয়া গেল" কারন আমরা শিখে আসছি "ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল" এখন ত দিন বদলে গেছে তাইনা।
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।