somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদ্দেশ্যহীন স্বপ্ন..................

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন সকালে খুব চেঁচামেচিতে ঘুম ভেঙ্গে গেল । উঠে দেখলাম চারপাশে সাজ সাজ রব,সবাই সবাইকে অভিনন্দন জানাচ্ছে, মিস্টি খাওয়াচ্ছে অনেকটা বিয়ে বাড়ি টাইপের আমেজ চারপাশে । রাস্তায় ছেলে মেয়েরা নেমে এসেছে,নাচছে, গাইছে। আমি অনেকটা অবাক হয়ে তাকিয়ে রইলাম । বাসার মানুষদের খুজলাম দেখলাম আমি ছাড়া সবাই রাস্তায় নেমে আনন্দ ফুর্তি করছে । চিন্তা করতে লাগলাম কি এমন ঘটল যে ঢাকার সবাইকে এত আনন্দিত হয়ে রাস্তায় নেমে আসতে হল । টিভি খুললাম কিন্তু এ কি অবস্থা সারা দেশের মানুষ রাস্তায় নেমে আনন্দ করছে, সবচেয়ে অবাক হয়ে তাকিয়ে দেখলাম আমাদের দেশের সকল নেতৃবৃন্দ একটা খোলা ট্রাকে করে পরস্পরের হাত ধরে আনন্দমুখর জনতার দিকে হাসিমুখে তাকিয়ে হাত নাড়ছে । প্রত্যেক টিভি চ্যানেলে একই দৃশ্য, রিপোর্টারগুলো আনন্দিত মুখে কি যেন বলে যাচ্ছে বুঝতে পারছিনা । ভাল করে ক্যালেন্ডারের তারিখ চেক করলাম ,না ত তারিখ ঠিকই আছে,সালটাও ২০১৩।পপ্রথমে ভেবেছিলাম আমি কি রভ ৭১ সালের ১৬ ই ডিসেম্বরে ফিরে গেলাম নাকি?? না তা না দেশ আবার স্বাধীন হয় নি তাহলে কি হল দেশের মানুষ গুলো এত আনন্দিত কেন সবাই,নিজের উপরই রাগ হচ্ছিল ঘুমিয়ে থাকার কারনে মনে হচ্ছিল অনেক বড় কিছু মিস করে ফেলেছি। খুব দ্রুত রেডি হয়ে গেলাম,নেমে পড়লাম আনন্দ মুখর জনতার মাঝে । তখন পাশে থাকা সমবয়সি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম “ভাই ঘটনাটা কি? সবাই এত আনন্দিত কেন ?” সে এমনভাবে আমার দিকে তাকাল যেন আমি একটা ভীন গ্রহের প্রানী। তারপর যা বলল শুনে ত আমি আকাশ থেকে পড়লাম ।সুনলাম আমাদের দেশটাকে নাকি বিশ্বের সবচেয়ে শান্তির দেশ হিসেবে ঘোষনা করা হয়েছে, বিশ্বের সব রাস্ট্রপ্রধানরা আমাদের দেশে এসেছেন আমাদের রাস্ট্র নায়কদের অভিনন্দন জানাতে এবং একটা অনুষ্ঠানের মাধ্যমে এর একটা স্বারক তুলে দিবেন যা গ্রহন করবেন আমদের দেশের সরকারী এবং বিপক্ষ দলের প্রধানগণ । কারন তাদের একই প্লাটফর্মে কাজ করার জন্যই দেশ আজ এ সম্মান অর্জন করতে পেরেছে । কথা গুলু শুনে আমার বুকটা গর্বে ভরে উঠল , বুঝতে পারিনাই কিভাবে এটা হল ভাবলাম যেভাবেই হউক ভাল হয়েছে,কারন খুজার চেয়ে সবার সাথে আনন্দে সামিল হওয়াটাকে শ্রেয় মনে করলাম , কেউ একজন অতি আনন্দে সবার উপর পানি ছিটাতে লাগল, ঠান্ডা পানির স্পর্শে খুব ভালই লাগছিল............... হটাত জেগে উঠলাম দেখলাম জানালা দিয়ে বৃষ্টির পানি এসে আমার বিছানা এবং মুখ ভিজিয়ে দিচ্ছে, তখন মনে পড়ল রাতে জানালা খোলা রেখেই ঘুমিয়ে পড়েছিলাম ।জানালা বন্ধ করে আবার ঘুমাতে যাবার সময় মনে পড়ল সপ্নটার কথা ,ভাবলাম ইশ! সপ্নটা যদি সত্যি হত । ভাবতে ভাবতে অন্য কোন সপ্নের খুঁজে হারিয়ে যেতে লাগলাম............
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×