বিরোধীদলীয় নেত্রী শুক্রবারের জনসভায় বললেন শনিবারের মাঝে আলোচনা না হলে টানা ৩ দিন হরতাল । আজ মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে টেলিফোনে আলাপ করলেন , গনভবনে দাওয়াত দিলেন তারপরেও তিনি হরতাল প্রত্যাহার করলেন না কিন্তু কেন ? একটা যুক্তি উনারা দেখিয়েছেন যে এটা ১৮ দলীয় কর্মসূচি ছিল । সেটা যাই হউক সাধারন মানুষ মনে হয়না ব্যাপারটাকে স্বাভাবিক ভাবে নিয়েছে । সাধারন মানুষ কখনও হরতাল,জালাও পোড়াও জিনিসটা পছন্দ করে না । গতকাল রাতে আসার সময় রিক্সা ড্রাইভার জিগ্যেস করল “স্যার, পধানমন্ত্রী কি খালেদা জিয়ার সাথে ফোনে কথা কইছে?হের নাকি ফোন দিবার কথা তারে?” আমি জিগ্যেস করলাম “আপনি জানলেন কিভাবে?” “বিকালে টিভিতে দেখছি” আমি তাকে বললাম যে উনি ফোন করেছেন তৎক্ষণাৎ তার জিজ্ঞাসা “তাইলে ত স্যার হরতাল হইব না তাই না” আমি তাকে বললাম যে হরতাল প্রত্যাহার করে নাই বিরোধী দল । তখন সে খুব জোরেই বলে উঠল “ সবাই মিথ্যুক স্যার,হেয় কইছিল হরতাল দিবনা,কিন্তু দিল ক্যান, আমাগ পেট এ লাথি মাইরা ওনারা কি মজা পায়?আগেরবার হরতালে আমার ভাইয়ের সি এন জি টা জ্বালাইয়া দিছিল । ডর লাগে কিন্তু বাইর ত হইতে হইবই নাইলে পরিবার চলব কেমনে” আমি চুপ করে তার কথা শুনছিলাম আর ভাবতেছিলাম আমদের রাজনীতিবিদরা জনগনের ভিতরের কথাটা কি টের পান?? যদি টের পেতেন তাহলে হয়ত এই হরতাল হয়ত হতনা । কেন জানি মনে হচ্ছিল হরতাল টা প্রত্যাহার না করে বিরোধীদলীয় নেত্রী রাজনীতির চালে হয়ত একটা ভুল করে বসলেন.........আমার ধারনা ভুল ও হতে পারে কারন রাজনীতির মারপ্যাচটা খুব একটা বুঝি না.........।।
চালে কি ভুল করলেন বিরোধীদলীয় নেত্রী............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।