এক অসমাপ্ত দীর্ঘশ্বাস......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার কাক জন্মে তুমি পাখি ছিলেনা; তোমার ফলেল বুকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাদুড়ের নখের দাগ আজো তার সাক্ষী। ঈথারের পরাগ মেখে হলুদ অরণ্যে একদিন ফুটেছিল চাঁদেলা সকাল- তুমি তখন জলমগ্ন, তুমি তখন নার্সিসাস। সহসা অতিদূর হতে উড়ে আসে পক্ষীরাজ ঘোড়া, হাসে রাজকুমারের লোলুপ জিভ- ক্ষণিকেই লুটপাট হয়ে যায় সমগ্র সবুজ-লাল। তোমার নির্লিপ্ত চোখের সামনে ভাঙতে থাকে পাখা ও ফানুশ আর তুমি হয়ে ওঠো ধূসর ঘুড়ি। অতঃপর ঘুড়িরা আমবতী হয়, কোলে পিঠে চুপচাপ বেড়ে ওঠে চেঙ্গিসের বংশধর। আর আমি কা কা রবে নৈঃশব্দ্যের জরায়ুতে টুপটাপ ঝরে যেতে যেতে হয়ে যাই ঈশ্বর।
আমিও হতাম জন্মদাস- ঘাসে ঘাসে মেঘবধু যদি মেখে দিত বৃষ্টিমধু আহ্; কিন্তু আমার ফড়িং জন্মেও তোমার উঠোনে ঘাস ছিলোনা। আসলে পাখি ও ফসিলে লেখা হয় নাই তোমার ইতিহাস- তুমি ছিলে আমার মাছরাঙা জীবনে এক অসমাপ্ত দীর্ঘশ্বাস......
পরিশিষ্ট: বেঁচে আছি পাঁচ সিকি, নিবিড় অচল। মাঝরাতে সিথানে নামে চাঁদ, আহা সেক্সী চাঁদ! আমি পাই শীতলতার স্বাদ আর ক্রমশই হতে থাকি তরল।
০৫/০৯/২০০৯
১৪টি মন্তব্য ১৫টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।