(এক বায়বীয় ঘোড়া)
কোন কোন হেরাগুহায় গাভীরা-ও
হয়ে যায় কামজ্বরাক্রান্ত ষাঁড়;
অনায়াসে বাতাসের মিহি সুতোয়
বুণে ফেলে রক্ত-মাংস-হাড়।
বায়বীয় সেই জারজ ঘোড়ার ক্ষুরে
পিষে যায় আমাদের কোমল পৌরুষ।
নিয়ত তারই লেজে ঝুলে ঝুলে আমরা
হয়ে যাই- শিশ্নোদরপরায়ণ ফানুশ।
১০/০৯/২০০৯
(বি:দ্র: কবিতায় ব্যবহৃত শব্দাবলির অর্থ, আভিধানিক অর্থের অনুগামী নয় এবং এটি একটি পরাবাস্তব কবিতা)
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



