পাতাঝরা দিন শেষে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পাতাঝরা দিন শেষে- পাথরের পাঁজরে গজিয়েছে নদী; তীরহারা সে নদীতে আধখানা ডিঙায় ঢেউয়ের অনুকূলে অলস ঢিমে তালে ভেসে চলেছি তালকানা মাঝি। জীবনের বাজিতে তোমাদের রক্ত-ঘাম-পুঁজ মুখবুজে পারাপারে রাজি আছি নিরবদি। এ অকূলে ভুলেছি নাম, জেনেছি জন্মান্তরে ছিলাম কেবলই গবাদি চরকি- জীবনমৃত্যু বলয়ে ঘুরে ঘুরে দূর অসীমে গুনছি এক দুই তিন...। যদিও বিকেলের কাছাকাছি দু'য়েকটি চিল উড়ে যেতে যেতে বলেছিল সেদিন- 'স্বপ্নেরা এখনো নীল; নীলের ভেতর ঘাসবন, বনে বনে গায় গান হরিণীরা অন্তহীন।' চিলেকোঠার চৌকিতে শুয়ে ধুঁকে ধুঁকে যে পান্ডুলিপি করিতাছে আঁধারের আরাধনা, যে পদাবলির শেষে পড়ে গ্যাছে অলিখিত দাঁড়ি; সে যে বিষণ অনাহূত- চাঁদের বাড়ি। কেন ছেঁড়াতারে টঙ্কার, কেন অহেতুক ছেঁড়াতারে টঙ্কার? মেঘডানা মাঝির হালভাঙা গিটারে বাজেনাতো সুর আর, কোনদিন আর...।
সন্ধ্যার কাছে কি আছে দেবার অন্ধকার ছাড়া; তবু পাতাঝরা দিন শেষে বন্ধ দ্বারে কেন এত কড়া নাড়া?
১৫/০৯/২০০৯
১১টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন
বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন
পূর্ণিমার চাঁদ যেন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।