somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলিকালে রাজা-রানীদের কত কিচ্ছাকাহিনী দেখতে হবে!

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় যত রাজা-রানীদের গল্প পড়েছি বা শুনেছি, সব গল্পেই তাদের থাকে একচ্ছত্র ক্ষমতা। ইচ্ছে হলে একে বনবাসে পাঠায়, তাকে বনবাসে পাঠায়। ইচ্ছে হলে উজিরের নাক কেটে দেয়। ইচ্ছে হলেই যা ইচ্ছে তাই করে। কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে না। সবাই খালি জ্বী হুজুর জ্বী হুজুর করে। কারো উপর রাজা-রানী যদি সামান্য কারণেও নাখোশ হয়, তাহলেই সর্বনাশ, রাজা-রানীর হালকা ইশারায় জল্লাদ এক কোপে ঐ লোকের কল্লা কেটে ফেলে।

কিন্তু সবসময় জানতাম এসব রুপকথার গল্প। গল্প শোনার বয়স পিছনে ফেলে এসে এখন টের পাচ্ছি, আমরা বড়রা কী বোকা!! ছোটদের গল্পই তো ঠিক, আসলেই তো রাজা-রানীরা যা ইচ্ছে তা করতে পারে। আমরা তো গল্পের দেশেই বসবাস করি। আমাদের দেশের বাস্তবতা বরং গল্পের চে’ও আজগুবী। বাস্তবের রাজা-রানী গল্পের রাজা রানীর চে’ও শতগুনে বেশী ক্ষমতাবান। এরা ইচ্ছে হলেই সাংবাদিক জামাই-বউ দেরকে ঘরে ঢুকে ছোট্ট বাচ্চার উপস্থিতিতে নৃশংসভাবে ছুরি দিয়ে ঘা দিয়ে দিয়ে মারতে পারে। এরা ইচ্ছে হলেই যাকে তাকে গুম করে ফেলতে পারে। এরা ইচ্ছে হলেই কেউ কোনো দোষ না করলেও, এমনকি সে যদি সামান্য দর্জিও হয়, তাকেও দিনে-দুপুরে-প্রকাশ্যে সবার চোখের সামনে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে ফেলতে পারে। এরা ইচ্ছে হলেই যাকে তাকে যখন তখন যেখানে সেখানে থেকে ধরে বেঁধে নিয়ে যেতে পারে। এরা ইচ্ছে হলেই এমনকি কোর্টের দরজা থেকে সাক্ষী তুলে নিয়ে যেতে পারে। এরা ইচ্ছে হলেই পুতুল নাচের মত সুতার আগায় বিচারকদেরকেও নাচাতে পারে

দেখতে দেখতে এখন বুড়াবুড়িদের মত বলতে ইচ্ছে হয়, বাউরে, কলিকালে রাজা-রানীদের আরো যে কত কিচ্ছাকাহিনী দেখতে হবে!

কাউকে আসলে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়ার দরকার নেই দেশে কী হচ্ছে, কারন অবস্থা এখন এমন, ঘরের দুয়ারে এসে দাঁড়িয়েছে রাজা-রানীদের ইচ্ছের ফলাফল। আপনার ছোট মেয়েটা স্কুল থেকে ফিরবে তো? নাকি রাস্তায় সরকারী বা বিরোধী দলের প্রতাপশালী নেতার বখাটে ছেলেটা তুলে নিয়ে যাবে? আপনার কলেজ-ইউনিভার্সিটি পড়া ছেলেটা দিন শেষে ফিরে আসবে তো? নাকি ডিবি পুলিশ হঠাৎ যেখানে পাবে সেখান থেকেই আপনার ছেলেকে তুলে নিয়ে যাবে আর আপনার কাছে ফোন আসবে মোটা অংকের টাকা যোগাড় করতে, নিজের গায়ের রক্ত বিক্রি করে হলেও পরিচিতদের হাতে পায়ে ধরে হলেও সেই টাকা যোগাড় করে ছেলেকে আনতে গিয়ে দেখবেন অলরেডী তাকে মেরে-পিটে হাফ-মরা করে ফেলেছে? আপনি অফিস থেকে সুস্থভাবে ফিরবেন তো? নাকি রাস্তায় ফেরার পথে হঠাৎ একদল লোক আপনাকে ঘিরে ধরে কোপাতে কোপাতে বা ককটেল মেরে মেরেই ফেলবে?

অবাক হওয়ার কিছু নেই। কারন রাজা-রানীদের ‘সংস্কৃতি’র প্রভাব জনগনের মধ্যেও ছড়িয়ে পড়েছে। তাই দেখেন না, রাজা-রানীদের মত উজির-প্রজারাও প্রায় সবাই এক ধরনের মব-লিঞ্চিং এটিচ্যুডে ভুগছে। যে যাকে যেখানে পারে ধরে রাস্তায় ফেলে কোপাকুপি করে বা বোমাবাজী সহ যত নির্মম-নির্দয়-অমানবিকভাবে সম্ভব ততভাবে মেরে ফেলার এক প্রতিযোগীতা যত্রতত্র। বলতে গেলে বাংলাদেশে জাতিগত স্বভাবে পরিনত হয়েছে এই কোপাকুপি বা বোমাবাজী। পত্রিকার পাতা খুললেই লম্বা লম্বা কিরিচ-দা হাতে ‘স্টুডেন্ট’দের ছবি! চোখে মুখে কাউকে কোপানোর জন্য প্রবল কিলবিলে ইচ্ছে চিকচিক করছে।

আর ধরুন, এইরকম চরম অনিশ্চিয়তায় ত্যাক্ত বিরক্ত হয়ে আপনি কিছু বলতে গেলেন, সেরেছে! খবরদার, রাজা রানীদের নাখোশ করলে কিন্তু সাগর-রুনির মত রাত-বিরেতে আপনাকেও গপাগপ খেয়ে ফেলবে দানবরা। আপনার বাচ্চা হয়ত সাগর-রুনি’র বাচ্চার মত সৌভাগ্যবান নাও হতে পারে, সেও হয়তো গাপ হয়ে যাবে, কেমনে বলি!
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৩
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×