ডাক্তারঃ জি, বলুন আপনার কি সমস্যা?
টিংকুঃ আমার কোন সমস্যা না।
ডাক্তারঃ তাহলে কার সমস্যা?
টিংকুঃ যার সমস্যা তারে সঙ্গে নিয়া আইছি।
ডাক্তারঃ কিন্তু আপনার সঙ্গে তো কাউকে দেখছি না।
টিংকুঃ আছে আছে। আমার ব্যাগের ভেতর আছে।
ডাক্তারঃ ব্যাগে করে রোগী এনেছেন। কই, দেখি?
টিংকুঃ এই যে রোগীবৃন্দ।
ডাক্তারঃ এগুলো রোগী মানে? এগুলো তো স্নো-পাউডারের ডিব্বা!
টিংকুঃ আসলে স্নো-পাউডারের ডিব্বাগুলা কোনোটা ছিদ্র হয়া গেছে, কোনোটা ভচকায়া গেছে। আপনে এই গুলা ঠিকঠাক কইরা দিবেন।
ডাক্তারঃ এই মিয়া, আপনে আমার লগে মশকরা করেন। জানেন আমার কি কাজ?
টিংকুঃ না জানলে কি আর কসমেটিকসের ডিব্বা ঠিক করতে নিয়া আইছি? কেন, আপনে কসমেটিক সার্জারি করেন না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


