somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কামিকাজি
আমি একজন নিয়মিত ব্লগার। মুক্তচিন্তার প্রকাশ ও চর্চা করি, গান শুনি, মুভি দেখি, আড্ডা মারি, ঘুরে বেড়াই আর জীবনকে উপভোগ করি। কারন জীবন তো একটাই। facebook.com/kamikaze.agnostic.blogger ব্লগ সাইটঃ thekamikazeblog.wordpress.com

আপনার আর কত দিন বাকি?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মানুষ কতদিন বাঁচে?

গড়ে ৬০ বছর। খুব বেশি ভাগ্যবান হলে ৮০। ৬০ বছরে হয় ২১ হাজার ৯০০ দিন।
মানুষ তার জীবনের তিন ভাগের এক ভাগ ঘুমিয়ে কাটায়। সাবালক হতে হতে ১৭-১৮ বছর চলে যায়।

সুতরাং ধরে নিলাম হাতে রইল ৭৩০০ দিন।

এই ৭৩০০ দিনকে ভালভাবে ব্যয় আমরা কয়জন করি?

বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষাজীবন পার করতেই ২৫ বছর লেগে যায়। তারপর চাকরী খোজা, বিয়ে করা, হানিমুন বলতে কক্সবাজার। তারপর সন্তানের জন্ম। পোলাপাইন একটু বড় হলেই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। চুল অলরেডি পাকা শুরু হয়ে গেছে। বউয়ের সাথে রোমান্স করতে গেলে, বউ বলবে,'' মরন, ছেলেপেলে বড় হয়ে গেছে, বুড়ো বয়সে ভীমরতি?'' তারপর চাকরী থেকে অবসর, সারাদিন ঘরে বসে পত্রিকা পড়া অথবা নিউজ চ্যানেলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চিন্তিত হওয়া। বাজারে মাছের দাম বেড়ে গেছে এই নিয়ে দুশ্চিন্তা। তারপর কোন একদিন হার্ট এট্যাক হয়ে কোন দামী হাসপাতালে মৃত্যুবরণ।

এই হল একজন বাংলাদেশীর সাধারন জীবনচক্র।

আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত মুল্যবান। ধার্মিক দৃষ্টিকোণে মৃত্যু পরবর্তী জীবনের আশ্বাস দেওয়া হলেও যদিও তা আদৌ আছে কিনা তার কোন প্রমান নেই। সুতরাং ধরে নিন, আফটার লাইফ বলতে কিছু নেই।
আপনার জীবন বলতে ৭৩০০ দিন। তারপর মাটিতে মিশে যাবেন অথবা আগুনে পুড়ে যাবেন। তারপর কেউ আপনাকে মনেও রাখবেনা। আপনার মৃত্যুবার্ষিকীতে আপনার ছেলে মেয়ে একটু কান্নাকাটি করবে, গরীবদের খাওয়াবে, ব্যাস ওই পর্যন্তই।

এখন এই ৭৩০০ দিন কিভাবে বাঁচবেন এটা আপনার উপরেই নির্ভর করে।

আমাদের জেনারেশন লাইভে তোতাপাখির মত কমেন্ট পড়ে, ফেসবুক গ্রুপ নিয়া ক্যাচাল করে, কমেন্টে কিভাবে জেতা যায় তা নিয়ে কিবোর্ডে ঝড় তোলে। তারা ফেসবুকে নিজেকে কতটা শোঅফ করা যায় এই নিয়ে বেশি ব্যস্ত।কাউকে জন্মদিনের উইশ করি ফেসবুকে, বন্ধুদের সাথে ফোনে একবার কথাও বলিনা, ফেসবুকে তো আছেই। জানেই তো ভাল আছি। আমাদের জীবন বলতে স্মার্টফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম।

মনে রাখবেন ৭৩০০ দিন! কিভাবে বাঁচবেন সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল।

আপনার আর কত দিন বাকি?
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×