somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের রাজপুত্র

১৩ ই মে, ২০১৯ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন অনেক রাত ! প্রতিদিন ঠিক মধ্যরাত আসার আগেই আলো নিভে যায় এখানে। চারপাশটায় একটা শূণ্যতা ছড়িয়ে পড়ে। কেবল দাড়িয়ে থাকা ওই ল্যাম্পপোস্টটাই আলো বিলিয়ে যায় একলা একা।
তারপর... তারপর এক মগ কফি হাতে আমি জানালায় এসে দাড়াই! আমার এই জানালা দিয়ে একফালি আকাশ দেখি! এই এক ফালি আকাশ শুধুই আমার।

দূরের বাড়িগুলোর প্রায় সবগুলোরি বাতি নিভে গেছে। কেউ কেউ হয়তো এখনো জেগে আছে। কোন নব্য বিবাহিত কাপল, কিংবা কেউ টেবিল চেয়ারে বসে পড়া মুখস্ত করছে। কিংবা কেউ হয়তো আমার মত ইনসমনিয়া নিয়ে এপাশ ওপাশ করছে।

আমার ঘরের জানলা থেকে রাত দুটোর আগে কখনো চাঁদ দেখা যায়না। তবে আজ দেখতে পাচ্ছি।
এসময় তুফান কিংবা খুব ঝড়ো বৃষ্টি হলে খারাপ হতো না। কতোদিন ভিজি না!

হুট করে একটা চেনা ঘ্রান পেলাম ! ও এসে দাড়িয়ে আছে বেশ অনেকক্ষন! ছেলেটা অমনই।
ব্যস্ত শহরের বুকে আমার একমাত্র ভীষণ ভাললাগার নাম আহিল !

সময় পেলেই সে এখানে আসে। কোন কথা বলে না। একজোড়া মুগ্ধ চোখ নিয়ে তাকিয়ে দেখে! আমি তাকে ভীষণ রকমের ভালোবাসি। সে অবশ্য তা বোঝে। কিন্তু মুখে বলেনা। স্বল্পভাষী মানুষগুলো ক্যামন যেন! অনেক কিছু বুঝেও চুপ থাকে। আর তার নীরবতা আমার মনের ভেতর এক সর্বনাশী ঘূর্নিঝড় বইয়ে দেয়। তবে এই অস্থিরতা অবশ্য সে টের পেয়ে যায়।
তারপর একগালে টোল নিয়ে মুচকি হাসে। ওই হাসিটাই আমার ভীষণ প্রিয়। এতো চমৎকার করে কেউ হাসে কি করে! কিরকম শিশুসুলভ নিষ্পাপ হাসি!

_এখনো ঘুমোও নি যে?
_আমি কি তোমার সাথে না কথা বলে ঘুমুতে পারি?
_পাগলি মেয়ে, আমি যদি না থাকি?
_কোথায় যাবে আমাকে ছেড়ে? আর তোমার এতো নখরা আমি ছাড়া কে সহ্য করবে বলো?
_যদি সত্যি দূরে চলে যাই?
_তোমাকে খুঁজে আবার কাছে টেনে আনবো
_আর যদি না পাও?
_না ঘুমিয়ে যতদিন বাঁচি বেচে থাকবো।
_তারপর?
_তারপর... তারপর যদি আর না বাঁচি তুমি এসে আমার কবরে একগুচ্ছ অর্কিড দিয়ে আমায় দেখে যেও
__________(চলবে)

সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৯ দুপুর ২:২৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×