somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক ভালোবাসা

১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটি যখন ঘুম থেকে উঠে
সূর্যের আলো গায়ে মেখে
একটা দিয়াশলাই দিয়ে ঠোটের কোনে ধরে রাখা
সিগারেটে আগুন দিচ্ছে
মেয়েটি তখন এলোমেলো বিছানায়
শেষবারের মত নিজেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে।

ছেলেটি যখন পাড়ার চায়ের দোকানে বসে চুটিয়ে আড্ডা দিচ্ছে
মেয়েটি তখন নীরবে ভেজা চোখ মুছে
হাসিমুখে পুরোদিন পার করে দেয়ার প্রস্তুতি নিচ্ছে

একসময় ভালোবাসা ছিলো দুজনারই
আজ একজনের আছে
আরেকজনের ফুরিয়ে গেছে

সন্ধ্যা নামে, অন্ধকারে নিমজ্জিত
মেয়েটির পুরো দুনিয়া
তবে ছেলেটির দুনিয়া তখনো উজ্জল
মেইন রাস্তার পাশ ঘেষে যাওয়া
সারি সারি গাড়ির হেডলাইটগুলোতে

একসময় বাতি নিভতে থাকে
কমতে থাকে রাস্তার পাশ ঘেষে যাওয়া গাড়ির শব্দ
একটা ক্লান্ত শরীর আর একবুক স্বাধীনতা নিয়ে
ঘরে ফেরে ছেলেছি
কিন্তু সেই স্বাধীনতা নিয়ে
গল্প করার কেউ নেই তার পাশে, চারিদিকে একাকিত্বের স্বরব ধ্বনি
বিছানায় নিজেকে এলিয়ে দিয়ে মুঠোফোনে মুখ গুজে রাখে ছেলেটি

মেয়েটি তখন জানলার পাশে বসা,
জলে টইটুম্বুর একজোড়া চোখ , বোবা চাহনি, একরাশ স্মৃতি
আর একফালি আকাশ মেয়েটির শেষ সম্বল

ছেলেটি যখন ভিডিও গেমস কিংবা সার্ভার থেকে মুভি নির্বাচনে ব্যস্ত
মেয়েটি তখনো তাকিয়ে ছেলেটির নামের পাশের
একটিভ স্ট্যাটাস এর দিকে

একসময় কথোপকথন আর ইমো স্টিকারে
মুখোরিত ছিলো সেই ইনবক্স,
যা এখন মুখ থুবড়ে পরে আছে

এখনো ছেলেটির নামের পাশে
সবুজ বাতি জ্বলে আগের মতোই
কিন্তু মেয়েটির জন্য নয়
একসময় ভালোবাসা দুজনেরই ছিলো
আর এখন আছে একজনের সো কলন্ড স্বাধীনতা
আরেকজনের... অসমাপ্ত স্বপ্নের আর্তচিৎকার

অবশেষে ছেলেটি তার নিজের তৈরি
স্বাধীন পথে ভালোথাকা খুঁজে নেয়
আর মেয়েটি
স্মৃতির জানলার ধারে বসে
জীবন পার করার প্রস্তুতি নেয়।
একসময় ভালোবাসা দুজনেরই ছিলো
একজনের আসল আর
একজনের নকল

সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×