কারো জীবন সুখ আর ঐশ্বর্য দিয়ে পরিপূর্ণ,
কারো জীবন বাস্তবতার কষাঘাতে চূর্ণ-বিচূর্ণ।
কারো স্বপ্ন যখন সফলতার স্বর্ণ শেখরে,
কেউ তখন বাস্তবতার কষাঘাতে ধুকে ধুকে মরে।
কারো জীবন যখন বাস্তবতার দারুণ অনুকূলে,
কেউ তখন ছন্ন হওয়া বাস্তবতার চরম প্রতিকূলে।
কেউ যখন কালো টাকায় অট্টালিকা গড়ে,
কেউ তখন পেট চালাতে জীবিকার খোঁজে মরে।
কেউ যখন প্রেমিকা নিয়ে ডান্স পার্টিতে,
তখন কেউ পেটের ক্ষুধায় মানুষের হাত পাতে।
এই তো পৃথিবী, পৃথিবীর মানুষ
কারো আছে হুঁশ, আবার কেউবা বেহুঁশ।
কারো জন্য বাস্তবটা সত্যিই নিষ্টুর বাস্তব,
কারো জন্য জীবনটা খুবই অবাস্তব।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



