somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবিব্লগ: আমার ক্যাম্পাস পর্ব-১

০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার অন্যমনস্ক শরৎ ভাইকে দেখে নিজের ক্যাম্পাস নিয়ে ছবিব্লগ দিতে উৎসাহিত হয়েছিলাম। উনি গুরু মানুষ। চরম ভালো ছবি তুলেন। আমি কিছুটা হিংসা করি তাঁকে :P । আরেকজন ব্লগার আছেন। যীশূ-দা। তাঁকেও হিংসা করি :P। ইচ্ছে ছিলো নিজের তোলা ছবি নিয়েই দিবো। শেষবারের (ছাত্র হিসেবে) মত ক্যাম্পাসে গিয়ে কিছু ছবি তোলার চেষ্টাও করেছিলাম। কিন্তু ফটোগ্রাফি বিষয়ে আমার অযোগ্যতা সব আশায় জল ঢেলে দিলো। হতাশ হয়ে পড়লেও ইচ্ছে করছিলো আমার অতিপ্রিয় ক্যাম্পাসটিকে ব্লগারদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ছবি ধার করবো। অন্যের ছবি দিয়েই আপাতত সবাইকে আমার ক্যাম্পাস থেকে ঘুরিয়ে আনি। পরে না হয় আরেকবার নিজেই চেষ্টা চালাবো। সেজন্য নামের সঙ্গে দিলাম প্রথম পর্ব। কিন্তু আদৌ দ্বিতীয় পর্ব দিতে পারবো কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দিহান।

১. ভোরের ডাক


২. স্মৃতি-১ (ছবি- অনুপ বাড়ৈ)


৩. এ পথ ধরে আমার হল..ড. কুদরত ই খুদা হল । বছরের একটা সময় এ পথ ছেয়ে যেতো কৃষ্ণচূড়া ফুলে।:)


৪.

এ পথ ধরে আমার ডিপার্টমেন্ট। প্রতিদিন হল থেকে হেঁটে হেঁটে ডিপার্টমেন্টে যেতে কী কষ্টটাই না হতো ! মনে মনে ভাবতাম এ যন্ত্রণার কী শেষ নেই?? কিন্তু আজ মনে হয় আবার যদি ফিরে যেতে পারতাম :(

৫.

বাজি ধরে বলতে পারি এতো বড় খেলার মাঠ বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয়েই রয়েছে। খেলাধূলা ছাড়াও এ মাঠ ঘিরে রয়েছে অনেক মজার স্মৃতি। ফার্স্ট ইয়ারে থাকতে সিনিয়র ব্যাচের রেগ ডে উপলক্ষে চাঁদা দেওয়ার ভয়ে রাতে মাঠে লুকিয়ে থাকতাম। শীতের সে রাতগুলোতে চাদর মুড়ি দিয়ে চলতো জম্পেশ আড্ডা..:)

৬.

মেঘলা দিনে দাঁপিয়ে বেড়ানো সেই খেলার মাঠ। :D ঐ যে দেখা যাচ্ছে পানির ট্যাংকি। পানির ট্যাংকি জয় দিয়ে ফার্স্ট ইয়ারে সব ছেলেদের অ্যাডভেঞ্চার শুরু । পানির ট্যাংকির প্রতিবেশী যে লেডিস হল! ;)

৭.

মাঠের পাশেই পুকুর। দিন নেই রাত নেই এ পুকুর পাড়ে বসে দোস্তরা মিলে আড্ডা দিতাম। অনেক রাত কেটেছে এ পুকুর পাড়ে বসে আড্ডা দিতে দিতে। বৃষ্টির দিনে ফুটবল খেলার নামে হুটোপুটি। তারপর দে ঝাঁপ পুকুরে.... (ছবি- শান্তনু)

৮. পুকুর ঘাট


৯. চুয়েট লেক- (সংগৃহীত)

চুয়েট প্রশাসন চাইলেই এ লেকটাকে অনেক সুন্দর ও পরিকল্পিতভাবে সাজাতে পারে কিন্তু.......X(X((X(

১০. চুয়েট লেক-২ (সংগৃহীত)


১১.

এটা আমার খুবই প্রিয় একটা ছবি। ছবিটার সুন্দর একটা নাম আছে। ভুলে গেছি। নতুন হলের জানালায় মাকড়সার জালে বৃষ্টির ফোঁটা। (ছবি- অনুপ বাড়ৈ)

১২. ভোরের আলোয় কাপ্তাই রাস্তা (ছবি- অয়ন তরফদার)


১৩. গোলচত্বর। অমাদের সকল প্রাপ্তি-অপ্রাপ্তি, পাওয়া-না-পাওয়া, হাসি-কান্নার নীরব সাক্ষী এ গোলচত্বর (ছবি-সংগৃহীত)


১৪. মাই লাভ মাই প্রাইড...... (ছবি- অনুপ বাড়ৈ)


১,৩,৪,৫,৬,৮ আমার তোলা।

শেষ পর্যন্ত ছবিব্লগ বাদ দিয়ে আজাইরা প্যাঁচালের একটা পোস্ট হয়ে গেলো। নাহ...জীবনের স্মৃতিকথা নিয়ে ব্লগে সিরিজ লেখার সময় বুঝি আমারও এসে গেলো।:|
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১০ রাত ১:২১
৬১টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×