somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহজ ভাবনা

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘সহজ’ বলতে আমি সহজিয়াদের কথা বলছি (পালনে সহজ, কঠিন কোন শাস্ত্রীয় বাধ্যবাধকতা নাই তাই সহজিয়া)।লোকায়ত ধর্ম(লোকেষু আয়ত বা সমাজের সাধারন ও প্রান্তীয় লোকদের মধ্যে পরিব্যপ্ত।) যেমন : আউল, বাউল, সাঁই সম্প্রদায়ের গান এখন বেশ জনপ্রিয়।বিশেষত লালনের গান এখন এককথায় হিট।বুঝে হোক না বুঝে হোক -গাইলেই হিট। লালনের গানের দুএকটি লাইন নিয়েই আমার এই অসংলগ্ন লেখা ।মনে রাখবেন বাউল একটি গুরুমুখি সম্প্রদায়।গুরুই তাঁর শিষ্যকে সাধনার পথ বাতলে দেন, সে পথ ধরে সাধক(শিষ্য)ধাপে ধাপে চলেন এক নির্দিস্ট গন্তব্যে।

“আট কুঠরি নয় দরজা আঁটা, মধ্যে ঝলকা কাটা
তার ওপরে আছে সদর কোঠা আয়না মহল তায়।”
## দেহতত্ত্বের গান।এই গানটিতে যোগ সাধনার প্রচ্ছন্ন ইংগিত আছে।মূলধর থেকে কন্ঠ পর্যান্ত পঞ্চভূত যথা- ক্ষিতি,অপ,তেজ,মরুত,ব্যেম সুক্ষাকারে দেহে পঞ্চচক্রে অবস্থান করে।তারপর আছে মন,বুদ্ধি, এবং অহংকার।এই আটটিকে বলা হয়েছে আট কুঠরি।আটটি কুঠরিতে যথাক্রমে আটজন দারেয়ান আছে- লজ্জা, ভয়, কুল, শীল, মান, জুগুপ্সা, অহংকার।কেউ কাউকে পথ ছেড়ে দেয় না।প্রত্যেকটি দরজায় খিল আঁটা।গুরুদত্ত সাধন প্রকৃয়া অবলম্বন করে এই দরজা খুলতে হয়।তার ওপর আছে সদর কোঠা- দ্বিতল পদ্ম।এখানে প্রকৃতিজ দর্পনে (আয়না মহল) অনন্ত বিভূতির সাম্রাজ্য।লক্ষ লক্ষ সাধক এখানেই থমকে যায়।

“এ বড় আজব কারখানা
আঠার মোকামের মাঝে জ্বলছে রূপের বাতি”
## দেহ মোকামের মাঝে আছে দশ ইন্দ্রিয়,পঞ্চভূত।সাথে মন, বুদ্ধি, অহংকার।এই হলো মোট আঠার মোকাম। সে এক রহস্য।রহস্যের সমাধান করেন একমাত্র গুরু।তিনি জানেন, আঠার মোকামের দেহের মধ্যে এক দিব্যজ্যেতিকে কেমন করে দেখতে হয়।তন্ত্র সাধকদের মতে, পুরো ব্রহ্মান্ডে যা আছে তার সবই এই দেহে আছে।ওদের ভাষায়- যা নেই ভান্ডে(দেহে),তা নেই ব্রহ্মান্ডে।তাই এদের দেহ সাধনা।দেহের মধ্যেই সেই অপরূপের সন্ধান চেস্টা।

“আমি একদিনও না- না দেখিলাম তারে
আমার বাড়ির কাছে আরশি নগর
এক পরশি বসত করে- একদিনওনা দেখিলাম তারে।”
## গুরু আঠার মোকামের মধ্যে বাতি জ্বেলে দিয়ে বলেন,ওই দেখ তোমার আপন জন।এ্টাই আরশি নগর।তোমার দেহের ভেতরেই আছে, তাকে দেখ অপলক নেত্রে।কে এই পড়শি ? তিনি সাঁই/নিরঞ্জন। নানা নামে ডাকা হয় তাঁকে।তিনিই পরম ব্রহ্ম/ইশ্বর/আলেকসাঁই....।দেহের মাঝেই তাঁর অবস্থান।

খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়”
## দেহরূপ খাঁচাকে বাউলরা বলে ‘কাঁচা বাঁশের খাঁচা’।এর মধ্যে প্রানপাখি কেমন করে আসে আর যায় অর্থাত সৃস্টি রহস্য জানার আকুতি।এর আরেকটি ব্যাখ্যা হল, নারীদেহে (সাধিকা/প্রকৃতি) বিশেষ একটা সময়ে যে নিরঞ্জন আগমন করেন তাঁকে খুজে পাওয়া, তাঁর রূপ অবলোকন করা,তাঁর আসা-যাওয়ার ভেদ নির্নয় করা।যদি এই জন্ম রহস্য ভেদ বা নিরঞ্জনের আসা যাওয়ার ভেদ নির্নয় কেউ করতে পারেন তবে তিনি সাধারন মানুষ নন তিনি একজন ‘সিদ্ধ পুরুষ’।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×