somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতির সিফিলিস

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌনবাহিত মারাত্মক রোগ সিফিলিস।ইওরোপে প্রথম পেনডেমিক আকারে দেখাদেয় পঞ্চদশ শতকে।১৪৯৫ সালে ফ্রান্সের রাজা অস্টম চার্লস পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে নেপলস অবরোধ করেন।একসময় পতন হয় নেপলসের।শুরু হয় লুটতরাজ,ধর্ষন,মানুষহত্যা.. যুগের নিয়ম অনুযায়ী।রাজার সৈন্যদলে ছিল ইওরোপের নানা দেশের সৈন্যসমাবেশ।এদের পিছন পিছন এসে হাজির হয় নানাদেশের বার বণিতারা ।কয়েক মাস পর শোনাগেল নতুন রোগের কথা।

নতুন রোগের নামকরণের ইতিহাসও তেমন বিচিত্র।রোমান সম্রাট ম্যাক্সিমিলিয়ান ঘোষনা দিলেন এ ব্যাধি আগে কখনো দেখা যায়নি,এ নিশ্চয়ই ঈশ্বর নিন্দাজনিত পাপের ফল।রোগের নাম কিন্তু তখনো ঠিক হয়নি।শুরু হলো উদোর পিন্ডি বুধোঁর ঘাড়ে চাপানোর খেলা।তাই ফ্রান্সে এই রোগকে বলা হতো ‘ইটালিয়ান ব্যাধি’,হল্যান্ডে ‘স্প্যানিশ ব্যাধি’, ইংল্যান্ডে ‘ফরাশি ব্যাধি’,রাশিয়ায় ‘পোলিশ ব্যাধি’,ইটালীতে ‘জার্মান ব্যাধি’।একসময় ভাস্কোডাগামার জাহাজে চেপে চলে এলো ভারতবর্ষে । সংগতকারণে এদেশে এর নামকরণ হলো ‘ফিরিঙ্গি ব্যাধি’।মানে হল,আমরা ভাল,অন্যদের থেকে রোগটার উতপত্তি।রোগের নাম কিন্তু তখনো অজানা।

ষোড়শ শতাব্দীতে একজন ইওরোপিয়ান কবি একটি কাব্য লিখেন।সেখানে একটি ফরাসি ব্যাধির উল্লেখ দেখা যায়।কাব্য অনুসারে নায়কের নাম সিফিলিস একজন মেশপালক।ইশ্বর নিন্দার ফলে সে অ্যাপোলোর কোপে পড়ে।দেবতার অভিশাপে অভিশপ্ত হয়।সেই থেকেই ইওরোপে পূর্বেরে ঐ যৌনবাহিত নাম না জানা রোগের নাম হয়ে গেল সিফিলিস।

রাজনীতির সাথে সিফিলিসের সম্পর্ক কোথায় ? আছে, দূরবর্তী একটা সম্পর্ক আছে।অন্তত আমাদের দেশে এইমূহুর্তে।ওই যে,দোষ চাপানোর খেলায়।অতীত অভিজ্ঞতায় বলে-রাজাকার,র এর দালাল,জজমিয়া আর হালের বড়ভাই তত্ত্ব সবই রাজনীতির এক নাম না জানা রোগের সাময়িক নামকরণ মাত্র।কোনদিন হয়তো কোনকবি,গল্পকার এগিয়ে আসবেন,লিখবেন নতুন কাব্য-গল্প ।আর একটা যুতসই নাম পেয়ে যাব আমরা।ততদিন পর্যন্ত অপেক্ষা।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×