somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারায়ন বৃত্তান্ত ও তাঁর গঞ্জ (পাঁচ খুন কি বেশী কিছু?)

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বামন পুরাণ মতে, শরভরূপী মহাদেব দন্তাঘাতে নরসিংহকে দ্বিখন্ডিত করেন। নররূপ দেহার্ধ থেকে মহাতপা মুনিরূপধারী নর আর সিংহরূপ দেহার্ধ হতে মহাতপা নারায়ন নামক জনার্দন উতপন্ন হন।জনার্দন কে?

মহাভারত আদিপর্বে আছে,বিষ্ণুর অপার নাম জনার্দন।‘জন’ নামক অসুরকে বধ করে ইনি জনার্দন নামে অভিহিত হন। বুঝা গেল,অসুর বধও তাঁর অন্যতম কাজ। এখন জানা দরকার বিষ্ণু কে?

ইনি ব্রহ্মাদি ত্রিমূর্তির একতম। সৃস্টির পালক। লোক রক্ষার জন্য,দেবতাদের সাহায্যের জন্য,পৃথিবীর কল্যানের জন্য তিনি নানা অবতাররূপে আবির্ভূত হন নানা যুগে।তিনি সদগুনর আধার।তিনি পরমাত্মা,পুরুষ,প্রভূ।প্রলয় সমুদ্রে ভাসমান অবস্থায় নারায়নরূপী মনুষ্যদেহধারী হয়ে তিনি শেষনাগের উপর শায়িত আছেন। আচ্ছা,অসুর কে?

বেদের প্রাচীনতম অংশে অসুর দেবতা।পারসিক আবেস্তায় শব্দটা অহুর।নানা পরিক্রমায় বেদের শেষাংশে মানে অথর্ব বেদে দেখা যায় অসুর মানে দেব বিরোধি। দেবতাদের সাথে যুদ্ধ করাই যেন তাদের অন্যতম কাজ।ব্রহ্মান্ড পুরাণ মতে,যেসব অসুর দেবতাদের সাথে যুদ্ধে নিহত হতো তারা্ আবার মানুষ রূপে জন্মান, সৃস্টি করেন নানারকম বিপদ।মানে দাঁড়াল মানুষের মাঝেও অসুর আছে।
এবার নিজের বয়াণে আসি।

সত্য,ত্রেতা,দ্বাপর যুগে দেব-দেবীগন নানা সময়ে চেস্টা করেও অসুর বংশ সম্পূর্নরূপে ধংস করতে সমর্থ হননি।বড় বড় কিছু অসুর বীর ধংস করে সম্ভবত তাঁরা রণে ভঙ্গ দেন।কলি যুগে অসুরদের বংশ বৃদ্ধি পেল।তদুপরি মানুষর মাঝেও বংশের নতুন ধারা এলো।রণে ভঙ্গ দিয়ে একসময় দেবতারা তাদের চির অনুগত মানুষের কাছে পৃথিবীর ভার অর্পন করেন।কলিকালে তাই মানুষের দখলেই পৃথিবী। দেবতারা সামান্য ফুল চন্দন ভেট পেয়েই তৃপ্ত।অসুরদের হলো পোয়া বার।কারণ মানুষের মাঝে যে তারাও আছেন।দেবতাদের সাথে যুদ্ধ করতে হলে স্বর্গলোক...আরও কতলোকে পাড়ি দিতে হয়।আর দেবতাদের অনুচরতো হাতের নাগালেই!

এবার বলি নারায়নগঞ্জ নামের বৃত্তান্ত।১৭৬৩-৬৬ সালের কথা, হিন্দু সম্প্রদায়ের জনৈক নেতা বিকললাল পান্ডে ওরফে লক্ষী নারায়ন ঠাকুর ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কাছ থেকে শীতলক্ষা নদীর তীরে কিছু জমি বন্দোবস্ত নেন।এরপর তিনি দেবতা প্রভূ নারায়নের সেবার ব্যয়ভার নির্বাহের জন্য শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বাজারটিকে ইচ্ছাপত্র অনুযায়ী দেবোত্তর সম্পত্তি ঘোষনা করেন।দেবতা নারায়নের নাম থেকেই বাজার/স্থানটির নাম নারায়নগঞ্জ।এছাড়াও নামকরণের আরও কিংবদন্তী শুনা যায়।(আমি একটি উল্লেখ করলাম মাত্র)।

এহেন নারায়নগঞ্জে দেবাসুর লড়াই হবে না তা কি করে হয়? এ যে চিরকালীন বৈরিতা!দেবতা যেহেতু আর পৃথিবীতে আসছেন না তাই দেবতাদের প্রিয় ও অনুগত মনুষ্য প্রজাতির ওপরই অসুরদের নতুন আক্রোশ।অসুরও এখন মনুষ্য বংশজাতই।তাই এখানে সৃস্টি হয় নূর হোসেনের মতো অসুর(নেপথ্যে আরও নামনা জানা অনেক)।খুন হয় কখনো নয়জন, কখনোবা পাঁচ জন।ভবিষ্যতে কি হবে কে জানে?এ লড়াই যে থামবার নয় কখনো।

কলিকাল! ঘোর কলিকাল!!

তথ্যসূত্র: পৌরানিক অভিধান, বাংলাদেশের জেলা নামকরণের ইতিহাস।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×