somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে ছেড়ে যাবার পর

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাকে ছেড়ে যাবার পর শুনেছি তুমি খুব
কষ্টে আছো ।
তোমার খবরের জন্যে যে আমি খুব ব্যাকুল এমনটি নয়

তবে ঢাকা খুবই ছোট্ট শহর, কারো কষ্টের
কথা এখানে চাপা থাকে না ।
শুনেছি আমাকে ছেড়ে যাবার পর তুমি খুবই
কষ্টে আছো ।
প্রত্যেক রাতে সেই ঘটনার পর
নাকি আমাকে মনে পড়ে তোমার ।পড়বেই তো,
পৃথিবীতে সেই ঘটনা তুমি আমি মিলেই তো প্রথম
সৃষ্টি করেছিলাম ।
যে গাধাটার হাত ধরে তুমি আমাকে ছেড়ে গেলে-
সে নাকি এখনো তোমার একটি ভয়ঙ্কর তিলের খবর
পায়নি।
ঐ ভিসুভিয়াস থেকে কতটা লাভা ওঠে তা তো আমিই
প্রথম আবিষ্কার করেছিলাম ।
তুমি কি জানো না গাধারা কখনো অগ্নিগিরিতে চড়ে না ।
তোমার কানের লতিতে কতটা বিদ্যুৎ
আছে তা কি তুমি জানতে? আমিই তো প্রথম
জানিয়েছিলাম
ঐ বিদ্যুতে দপ করে জ্বলে ঊঠতে পারে মধ্যরাত ।
তুমি কি জানো না, গাধারা বিদ্যুৎ সম্পর্কে কোন
খবরই রাখে না ?
আমাকে ছেড়ে যাবার পর শুনেছি তুমি খুব
কষ্টে আছো ।
যে গাধাটার সাথে তুমি আমাকে ছেড়ে চলে গেলে
সে নাকি ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত
শয্যাকক্ষে কোন শারীরিক তাপের প্রয়োজন
পড়েনা ।
আমি জানি তোমার কতটা দরকার শারীরিক তাপ ।
গাধারা জানে না ।
আমিই তো খুঁজে বের করেছিলাম তোমার দুই
বাহুমূলে লুকিয়ে আছে দুইটি ভয়ঙ্কর ত্রিভুজ।
সে খবর পায়নি গাধাটা । গাধারা চিরকালই
শারীরিক ও সব রকম জ্যামিতিতে খুব মূর্খ
হয়ে থাকে।
তোমার গাধাটা আবার একটু রাবীন্দ্রিক ।
তুমি যেখানে নিজের জমিতে
চাষার অক্লান্ত নিরলস চাষ মই পছন্দ করো,
সে নাকি আধ মিনিটের বেশি
চষতে পারে না।
গাধাটা জানে না চাষ আর গীতবিতানের
মধ্যে দুস্তর পার্থক্য।
তুমি কেনো আমাকে ছেড়ে গিয়েছিলে?
ভেবেছিলে গাড়ি আর পাঁচতলা ভবন থাকলে
ওষ্ঠ থাকে,
আলিঙনের জন্যে বাহু থাকে।
আর রাত্রিকে মুখর করার জন্যে সেই অনবদ্য অর্গান

শুনেছি আমাকে ছেড়ে যাবার পর তুমি খুবই
কষ্টে আছো ।
আমি কিন্তু কষ্টে নেই-
শুধু তোমার মুখের ছায়া কেঁপে উঠলে বুক জুড়ে,
রাতটা জেগেই কাটাই ।
সম্ভবত বিশটির মতো সিগারেট বেশি খাই।

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×