এই পর্যন্ত কয়টা ধর্ষণ করেছেন...?
শিরোনাম দেখে কি অবাক হয়ে গেলেন নাকি, আরে ভাই আপনাকে বলছি না।
"এক ফিনল্যান্ড প্রবাসী সকালবেলা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে - বাঙালি মেয়েরা দেশে জামা কাপড় অর্ধেক খুলে রাস্তায় হাঁটাহাঁটি করে বেড়াবে আবার ধর্ষিত হলে অধিকার চাইতে আসবে। এই মেয়ে গুলার জন্যই দেশে যত সমস্যা।"
আমি ওনার স্ট্যাটাস পড়ে চোখ কপালে তুলে, সেখানে গিয়ে মন্তব্য করলাম - ভাই আপনি এই পর্যন্ত কয়টা ধর্ষণ করেছেন ?
ওনি - এই গুলা কেমন প্রশ্ন ?
আমি - এই যে আপনি বললেন দেশে মেয়েরা জামা কাপড়ের জন্যই ধর্ষিত হয় এই জন্য জিজ্ঞেস করলাম।
ওনি - এইটার সাথে আপনার প্রশ্নের সম্পর্ক কি ?
আমি - সম্পর্ক তো আছেই। আপনি তো অনেক দিন ধরে ফিনল্যান্ডে থাকেন। ঐখানকার মেয়েরা তো অর্ধ নগ্ন হয়ে সামারে ঘুরে বেড়ায়। তখন নিশ্চয়ই আপনি তাদের গিয়ে ধর্ষণ করে আসেন, কি বলেন ?
ঐ লোক আর উত্তর দেয় না।
তবে আমি নিশ্চিত ফিনল্যান্ডে ধর্ষণ করতে না পারলেও ঐ রকম মানুষরা'ই দেশে গিয়ে ধর্ষণ করে। এর কারন হচ্ছে ফিনল্যান্ডে চাইলেও সে ধর্ষণ করতে পারবে না, আইন সেখানে অনেক কঠিন এবং এর প্রয়োগ যথাযথ ভাবে হয় বলে সে ভয়েই ধর্ষণ করতে যাবে না। কিন্তু সে জানে বাংলাদেশে গিয়ে ধর্ষণ করলে কোন সমস্যা নেই।
আইন তো তাকে ধরবেই না, উল্টো যে মেয়ে ধর্ষিত হয়েছে তার জামা কাপড় কিংবা চরিত্র নিয়ে কিছু বলে দিলেই পার পেয়ে যাওয়া যাবে
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



