somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহিঙ্গা ইস্যুতে সরব হচ্ছে বিভিন্ন মহল (আজকের আন্তর্জাতিক)

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।শরণার্থী রোহিঙ্গাদের ভরণ-পোষণের দায়িত্ব নিতে চায় তুরস্ক
মিয়ানমারের রাখাইন রাজ‍্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ভরণ-পোষণের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু সীমান্ত খুলে দেয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। বাংলাদেশে ৪ লাখ রোহিঙ্গা বসবাস করছে। ঢাকা বলছে, তারা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চায় না। রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরে ওআইসির বৈঠকে তুরস্ক একটি প্রস্তাবনা উপস্থাপন করবে বলে জানান দেশটির এই পররাষ্ট্রমন্ত্রী।

২।রোহিঙ্গাদের উপর সর্বশেষ হামলার নেপথ্যে যে ভুয়া ছবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সন্ত্রাসী হিসাবে জাহির করতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবিকে রোহিঙ্গা ’বিদ্রোহীদের’ ছবি হিসেবে প্রপাগান্ডা চালাচ্ছে মিয়ানমারের বৌদ্ধরা। খবর বিবিসির। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার একটি ছবি দিয়ে মিয়ানমারে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।ওই ছবিটিতে দেখা যাচ্ছে, ১২ জন ব্যক্তি যাদের মুখে দাড়ি রয়েছে, তারা একটি জঙ্গলের আড়ালে অস্ত্রসজ্জিত হয়ে হামলার জন্য অপেক্ষ করছে।
জাতিসংঘমের মতে, এর ফলে গত এক সপ্তাহে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ পর্যন্ত প্রায় অর্ধশত রোহিঙ্গা মুসলিমের মৃতদেহ ভেসে আসার পর বাংলাদেশ সীমান্তে সেগুলো উদ্ধার করা হয়েছে।



৩।।মিয়ানমারকে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা হত্যা বন্ধ করুন
রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন বন্ধ করে অভিযান থেকে সরে আসতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।এসময় রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব।



৪।।রোহিঙ্গা নির্যাতন বন্ধে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি
মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে এ বিষয়ে টেলিফোনে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

৫।মিয়ানমারে গণহত্যা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের
মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি মিয়ানমারের প্রতি এ আহ্বান জানিয়েছেন। খবর ভয়েস অব আমেরিকার।

৬।এবার রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বন্ধ করলো জাতিসংঘ?
নিরাপত্তাহীনতার অভিযোগ দেখিয়ে মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা স্থগিত করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ‘রোহিঙ্গা যোদ্ধাদের হাতে ডব্লিউএফপি খাবার সরবরাহ করছে’ মিয়ানমার সরকারের এমন অভিযোগের প্রেক্ষিতে খাবার সরবরাহ বন্ধ করলো সংস্থাটি। তবে মিয়ানমার সরকারের এ অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে খুব শিগগিরই খাদ্য সাহায্য চালু করা হবে জানিয়ে শনিবার ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে।

সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব ভাষা দিবসের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৫



একুশ মানে মাথা নত না করা।
একুশ মানে ভাষার প্রশ্নে আপোষ না করা।

অমর একুশে আমাদের শেখায়—
আমাদের মাতৃভাষা কারও দয়ার দান নয়।
ভাষা আমাদের অর্জিত অধিকার।

যারা ভাষার জন্য শহীদ হয়েছেন, তারা... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মাতৃভাষা

লিখেছেন ইসিয়াক, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০৯


রক্তে কেনা মাতৃভাষা
বিশ্বব্যাপী সম্মান।
দৃপ্ত শপথে অটুট রাখবো
বাংলা ভাষার মান। 

মায়ের ভাষা সবার কাছেই
সবচাইতে প্রিয়।
প্রত্যেক ভাষাভাষীকে তার
প্রাপ্য সম্মানটুকু দিও।

ভাষা নিয়ে বিদ্বেষ বিভেদ
রুখতে ফেব্রুয়ারিতে।
ঢাকার... ...বাকিটুকু পড়ুন

ভাষা আন্দোলনের ইতিকথা, স্বাধীনতার বীজ বপন

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৪


বাংলা ভাষা আন্দোলনের ইতিকথা
ইতিহাসের পাতায় লেখা এক দিন
উনিশশো আটচল্লিশের মার্চের সকালে
জেগে উঠেছিল সময়ের রঙিন প্রাণ।

৪৮ এর এগারোই মার্চ, সভার ভেতর
করাচির গণপরিষদের প্রাঙ্গণ জুড়ে
একটি প্রস্তাব ধ্বনিত হলো দৃঢ় কণ্ঠে
নতুন রাষ্ট্রের... ...বাকিটুকু পড়ুন

জামায়াতে ইসলামী ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২


জামায়াতে ইসলামীকে আমি এখন নতুন চোখে দেখি। মানুষ ভুল করতেই পারে, ইতিহাসে ছোটখাটো কিছু ভুল তো সবারই থাকে। যেমন ধরুন, একটা দেশের জন্মের বিরোধিতা করা, সেটাকে ভেঙে দিতে চাওয়া, বা... ...বাকিটুকু পড়ুন

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



এরকম একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্যে আপনাকে ধন্যবাদ। ...বাকিটুকু পড়ুন

×