
মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অংসান সু চির বিরুদ্ধে এবার অবস্থান নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে নোবেল পুরস্কার পাওয়ার বিশিষ্ট ব্যক্তিরা। মিয়ানমারের উপর সম্ভাব্য সকল ধরনের হস্তক্ষেপ করতে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে দাবি করেছেন।
রোহিঙ্গা সঙ্কট অবসান করতে নিরাপত্তা পরিষদের জরুরি হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি লিখেছেন মুহাম্মদ ইউনূসসহ ৩০ ব্যক্তি, যাদের মধ্যে নোবেলজয়ী ১৮ জনের সঙ্গে রয়েছেন বিভিন্ন দেশের সাবেক মন্ত্রী, ব্যবসায়ী, সমাজসেবী ও অধিকারকর্মী।
এই মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি বিশ্বজুড়ে আলোচিত। আলোচনার জন্য সুইডেন ও যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের পাশাপাশি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ফ্রান্স। এই দেশগুলোর যে কোনো প্রস্তাব আটকে দেয়ার ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে সুইডেনের সঙ্গে এখন রয়েছে বলিভিয়া, মিশর, ইথিওপিয়া, ইতালি, জাপান, কাজাখস্তান, সেনেগাল, ইউক্রেইন ও উরুগুয়ে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




