গতকাল রাতে এমন একটি দূর্ঘটনা ঘটল যা আমাকে এখন খুব পীড়া দিচ্ছে। কোন কাজেই যেন মন দিতে পারছি না। কিছু ছবি তোলার জন্য পাশের বাসার এক ছোট ভাই থেকে তার ক্যামেরাটা আনতে বলি। সেটা গত পরশুর কথা। সে ক্যামেরাটি পাঠায়। ছবি তোলাও শেষ হয়। গতকাল দুপুরে পাশের বাসার সেই ছোট ভাইটি বাসায় আসে। আমার নেটে বসে কাজ করে। যাবার সময় তাকে বলি তোর ক্যামেরাটা নিয়ে যা। সে বলে পরে নিব। এখন থাক আপনার কাছে। সন্ধ্যায় তারাবির নামাজ শেষে বাসায় ফিরি। তখন হঠাৎ আমার সেলফের রেক থেকে আমার ছোট ভাতিজা সে ক্যামেরাটি আমার সামনে নিয়ে আসে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে ক্যামেরার অন সুইচটিতে প্রেস করে। তার বাম হাতটি ছিল লেন্সের ওপর। আমি তখন চিৎকার করে দৌড়ে আসি। ততক্ষনে দেখি যা হবার তাই হয়েছে। ক্যামেরার সুইচ অন আর লেন্স বের হবার চেষ্টা করেও তার বা'হাতের কারণে পারেনি। অর্থাৎ ভিতরে লেন্সের কোন স্প্রিং হয়তো নস্ট হয়ে গেছে।
ক্যামেরার লেন্স অর্ধেক এসে আটকে আছে। আমি কতক্ষন হই চই করি। ছোট মানুষ হয়তো বুঝেনি। কিন্তু তার অবুঝ হাত দিয়ে আমার অনেক টাকার জরিমানা গুনতে হবে এখন। তাছাড়া এই ক্যামেরাটি নষ্ট হয়েছে একথাটি আমি তাকে এখনও বলিনি। আজ সারাদিন কুমিল্লায় বহু এক্সপার্ট এর কাছে গিয়েছি। সবাই বলে ঢাকা যাও ষ্টেডিয়াম মার্কেটে। এখন ঈদ মওসুম। ঢাকা গিয়ে কি সত্যিই ঠিক হবে। তাছাড়া একজন বললো হয়তো সেখানে ক্যামেরাটি এক সপ্তাহ রাখতে হবে। অপরিচিত আর বদ স্বভাবের মেইকার হলে অনেক সময় ক্যামেরার মূল্যবান পার্টসও রেখে দেয়। এখন চুল ছিড়তে ইচ্ছে করছে। কি করি।
কেননের কোন শোরোমে কি ক্যামেরাটি মেরামত করা যাবে। ক্যামেরার মডেল ক্যানন সেভেন পয়েন্ট ওয়ান। প্লিজ কোন সলিউশন থাকলে একটু সহযোগিতা করুন। ক্যাননের শোরোমের কোন এড্রেস থাকলে বা নাম্বার থাকলে কমেন্টের মাধ্যমে জানান। মেরামত করতে যা প্রয়োজন আমি তাই করবো। তবুও কারও কাছে ছোট হতে চাই না।
কোন ভাবেই যদি ক্যামেরাটি মেরামত না হয়। তবে হয়তো প্রায় ১৩হাজার টাকা দিয়ে তাকে এই ক্যামেরাটির মতো নতুন একটি ক্যামেরা আমাকে কিনে দিতে হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



