কালপুরুষ, ওসমানজি২, সাইফুর, জোবাইর, আবিরে রঙ্গানো, শিবলী ভাই সবাইকে অশেষ ধন্যবাদ। এ ধন্যবাদ হৃদয়ের গভীর থেকে।
কেননা আপনাদের সবার পরামর্শ আর আশীর্বাদ আমাকে মনোবল বাড়িয়ে দেয়। অবশেষে গতকাল রাত দেড়টায় আমার এক ক্যামেরা এক্সপার্ট বন্ধুর সহযোগিতায় ক্যামেরাটি ঠিক হয়ে যায়।
অনেকে বলেছেন লেন্স ধরে হালকাভাবে টানার জন্য এই পরামর্শমতোই আমরা এগিয়েছি। এবং একসময় ক্যামেরার লেন্স ঠিক হয়ে যায়।
সত্যিই আপনাদের ধন্যবাদ দেয়ার ভাষা আমার নেই। হতাশা যখন আমাকে কুড়ে খাচ্ছিল তখন আপনাদের দেয়া সাহস আমাকে অনেক আশাবাদী করেছিল। অন্যের কাছে ছোট হওয়াটা কত লজ্জার তা থেকে যেন আল্লাহ আমাকে মুক্তি দিল। সত্য একটি কথা হল ক্যামেরাটি ওই ছোট ভাইটির ছোট বোনের। যে ক্লাস ফাইভ ও এইটের বৃত্তির টাকা দিয়ে এই ক্যামেরাটি কিনেছিল
আপনাদের পরামর্শের উত্তর তখন আমি দেইনি। সেজন্য দুঃখিত। তবে সেসময় মনটা খুব খারাপ ছিল তাই। সকল বন্ধুর জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



