আমলার মামলার,, ব্লগে আমার প্রথম লেখা, দেখি পাঠক খায় নাকি.....
২৪ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমলার মামলা
মলম খা
বস ডেকেছেন (বউয়ের ভাই)
আনন্দের আর সীমা নাই।
বসের মেয়ের জন্মদিনে
সুখ পান তিনি কেক কিনে।
রুই-কাতলারে করতে মালিশ
বাসায় পাঠান পুকুরের ইলিশ।
ঠিক রাখতে এ.সি.আর.
সকাল বিকাল ড্রাম উজাড়
বসের পথ করতে সোজা
তিনি রাখেন নফল রোজা।
যায় যদিও তার জীবন খোয়া
আমলা বলবে স্যারের দোয়া।
বসের গালিতেও তিনি সুখী
জারী-জুরী সব নিম্নমুখি।
আবার, পড়লে তিনি মাইনকা চিপায়
ধরতে বাধে না কেরানীর পায়।
ছুটি পেতে নিয়ম-মতন
রোগী বানান প্রিয়জন।
মনের কথা যাতে মনেই রয়
করতে পারেন পাকা অভিনয়।
প্রিয় জায়গায় পোস্টিং পেতে
জানেন হবে কোথায় যেতে।
হউক ব্যাচমেটের মহাক্ষতি
তার হওয়া চাই পদোন্নতি।
বামের কথা বলতে মানা
এসব কথা কার না জানা?
কারও আবার পি.এস. প্রীতি
বোঝা যায়না মতি গতি।
কেউ কেউ আবার এতই সৎ
কোন কিছুতেই করেন না দ্বিমত।
দেশ উজাড়, ওনার কি তাতে
ওনি থাকেন তাবলীগ-জামাতে।
আমলা মানেই চাকর হবেন
শুনলে তিনি নাক চাপেন।
যেন পূর্বপুরুষ ছিল জমিদার
স্মরণে আসে না পাটক্ষেত আর
তিনিই জ্ঞানী, সবাই বোকা
খুজে বেড়ান ফাইলে পোকা।
ফাইল যদি হয় আম জনতার
ইহজনমে পাবে না পাড়।
হাজার স্বপ্নের গর্বপাত
করেন তিনি দিন-রাত।
জী স্যার, জী স্যার, মুখে ফেনা
সহজ উপায় আমলা চেনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...
এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১

ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’
কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯

পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩

সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা...
...বাকিটুকু পড়ুন
গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত...
...বাকিটুকু পড়ুন