পিরিতি কারে কয়!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মলম খা
তুমি-আমি নিয়ে লোকে
হাজার বোঝুক ভুল,
তুমি ছাড়া আমি অচল
চোখে সর্ষে ফুল।
তুমি আমায় ধারণ কর
বুকের মধ্যখানি,
আমায় পেয়ে সার্থক তুমি
জানি ওগো জানি।
তোমায় ছাড়া কবে আমার
দিন হয়েছে শুরু,
যথাস্থানে তোমায় না পেলে
বুক দুরু দুরু।
আলতো করে বাঁধন খোলে
কাছে টেনে লই,
তোমার সাথে মাখামাখি
তুমি আমার সই।
আমার যত শক্তি বল
তোমার তরে ক্ষয়,
তুমি চললে আমি চলি
পীড়িতি কারে কয়!
তোমায় আগে ঘুম পাড়িয়ে
তবেই ঘুমাতে যাই,
মাঝে মাঝে তোমায় আমি
স্বপনেও দেখা পাই।
আমলা বলে কি আমার কাছে
তোমার চাওয়া তেল!
নইলে কেন কাজের দিনে
ব্রেক করবে ফেল?
যেদিন তুমি বসে থাক
নাই করে হাওয়া,
তুমিই বল, কেমন করে
হয় আমার যাওয়া?
যেদিন তুমি বৃষ্টির সাথে
কর পরকীয়া,
একলা আমি পথ চলি
জরিমানা দিয়া।
প্রতিদিন তুমি আমার
বাচাঁও নগদ কড়ি,
কেমন করে এই অমি
তোমার মায়া ছাড়ি?
থেকো তুমি আমার হয়ে
সকাল সন্ধা বিকেল,
ওগো আমার প্রিয়তম
প্রিয় বাইসাইকেল।।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন