১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সেই সূর্্য আবার আলো ছড়াতে প্রয়াসী হয় ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে মোহাম্মদ আলী জিন্নাহ'র দ্বিজাতি তত্বর ভিত্তিতে দুইটি আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের মাধ্যমে । এর মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ পাকিস্তানের ছিল দুইটি অংশ একটি অংশ হলো পশ্চিম পাকিস্তান ও আরেকটি অংশ ছিল পূর্ব পাকিস্তান যা বর্তমানে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ । ১৭৫৭ সালে স্বাধীনতার অস্তমিত হয়ে যাওয়া সূর্যটা আবার আলো ছড়ানোর ইঙ্গিত দিয়েও আর আলো ছড়ায়নি , ততকালীন পশ্চিম পাকিস্তানের শাষক গোষ্ঠিরা বাংলার জনগনকে তাদের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে বাংলার শান্তি প্রিয় জনগনের বুকে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয় । বাংলার জনগন দীর্ঘ প্রায় ২৭ টি বছর অধিকার আদায়ের এক রক্তস্নাত সংগ্রামে নিয়োজিত থেকেও যখন নিজেদের ন্যায্য অধিকার পশ্চিমাদের কাছ থেকে আদায় করতে পারেনি তখন তাদের মনে জেগে উঠে স্বাধীনতার তীব্র আকাংখা । আর সেই আকাংখারই প্রতিফলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত ৭ ই মার্চের ভাষনে আমরা দেখতে পেয়েছিলাম । বাংলার লাখকোটি জনতা সেদিন সত্যিকারের স্বাধীনতার সপ্নে বিভোর হয়ে নতুন স্বাধীন বাংলাদেশের সপ্ন দেখা শুরু করে । কিন্তু পশ্চিমা শকুনেরা এবার মেতে উঠে আর এক হিংস্র খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সমস্যা নিরসনের জন্য আলোচনার নাটক করে ততকালীন পশ্চিমা শাষকগোষ্ঠি বাংলার স্বাধীনতার আকাংখাকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার নীল নকশা আঁকতে থাকে । আর এই নীল নকশারই প্রতিফলন ঘটে ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল রাতে পাকিস্তানি হানাদারেরা অপারেশন সার্চলাইট এর মাধ্যমে । মাঝরাতে কাপুরুষের মত পাকিস্তানি হানাদারেরা ঘুমন্ত নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে নানান অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে । মেশিন গানের ভারি বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হতে থাকে মানবতার শেষ চিহ্নটুকুও । ট্যাংকের ভারি গোলার শব্দের সাথে নিরীহ নিরপরাধ বাঙালির বাচার তীব্র আকুতি বাতাসে মিশে যেতে থাকে । কি করুণ সে দৃশ্য ! পাকিস্তানি শকুনের বুলেট ও গোলার আঘাতে মারা পড়ে হাজার হাজার নিরীহ নিরপরাধ বাঙালি । মানব ইতিহাসের পাতাতে সেই দিন পাকিস্তানি হায়েনারা এক কলংকজনক অধ্যায়ের সূচনা করেছিল যার রেশ ধরেই শান্তি প্রিয় জনতা জেগে উঠেছিল নিজেদের অস্তিত্ব রক্ষার স্বসস্ত্র আন্দোলনে । অবশেষে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ তাজা প্রাণ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পাই এই লাল সবুজে ঘেরা ১৪৭৫৭০ বর্গকিলোমিটারের এই স্বাধীন ভূমি । আবার নতুন করে ২১৪ বছর আগে হারিয়ে যাওয়া স্বাধীনতার সূর্য তার আলো ছড়াতে শুরু করে এই বাংলায় ।
আলোচিত ব্লগ
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।