somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবিধান তুমি কার?

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতি এখন এক চরম সংকটের সামনে, প্রতিদিনই রাজনৈতিক আন্দোলনের নামে কোন না কোন মায়ের বুক খালি হচ্ছে। আপাতদৃষ্টিতে দেখলে মনে হচ্ছে দেশে যেন আজ চলছে এক অঘোষিত যুদ্ধ পরিস্থিতি, যার অবনতি ঘটছে প্রতিনিয়তই।এখন কথা হল এই পরিস্থিতির জন্য দায়ি কে? দায় অনেককেই দেয়া যায় কিন্তু দায় তারই বেশি হয় যে দেশ পরিচালনা করে। মুলত দেশে এমন সংকট জনক অবস্থার শুরু হয় নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেওয়ার ফলে, বর্তমানে এই সংকট তীব্র ভাবে তার ডালপালা মেলছে। জনগনের মতামতকে উপেক্ষা করে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন বাতিল করা হলো তা বুধোয় বুঝতে আর কারো বাকি নেই। এখন কথা হল এই সংকটের সমাধান কি? সমাধান একটাই সেটা হল তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনা। কিন্তু বিরোধী দল যখনই তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সরকার তখনই সংবিধানের দোহাই দিয়ে বিরোধী দলের দাবিকে পাশ কাটিয়ে গিয়েছে। জানা মতে সংবিধান রচনা করা হয় জনতার চাহিদার কথা মাথায় রেখে আর সংবিধান এমনও নয় যে তাকে আর সংশোধন করা যাবেনা, পূর্বেও ১৫ বারের মত সংবিধান সংশোধন করা হয়েছে। তাহলে দেশ ও জনতার কথা বিবেচনা করা আরেকটি সংশোধনী আনতে বাধা কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী কে বেশ কয়েকবার বলতে শুনেছি যে উনার থেকে বড় দেশপ্রেমিক আর কেউ নেই। তাহলে দেশ ও জনতার প্রয়োজনে কেন তিনি তার দেশপ্রেমিকত্বের পরিচয় দিয়ে পুনরায় সংবিধানের সংশোধন করার জন্য উদ্যোগ নিচ্ছেন্না? আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতার লোভ নেই, কারন তিনি কিছুদিন আগে এক বক্তৃতায় বলেছিলেন তিনি প্রধানমন্ত্রীত্ব চাননা, তিনি দেশে শান্তি চান। তাই উনার কাছে আমাদের প্রত্যাশা উনি উনার কথার মর্যাদা রাখতে এবং দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা পুনরায় ফিরিয়ে এনে দেশ জাতিকে এই চলমান সংকট থেকে মুক্ত করবেন।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×