অভাগা দেশের রাজনীতি !!!
১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশ থাকলে রাজনীতি থাকবে, মানুষ হলে থাকবে তাঁর সুখ-দুখের অনুভুতি, থাকবে মানুষের জন্ম -মৃত্যু তারিখ । কিন্তু একি আমাদের বাংলাদেশের রাজনীতি ?

একজনের যখন শোক দিবস অন্যজনের সেই দিন জন্ম তারিখের মহা ধুমধাম সহকারে বয়েসের সমান (পাউন্ড) ওজনে কেককাটা।

হায়রে আমার কপাল কোন দেশে জন্ম হলো ?? এক দল আসলে আরেক দলের ভাস্করর্য ভেঙ্গে ভেলে !!! মানুষের প্রতি শ্রদ্ধা কি দেশ থেকে উঠে গেল । পাঠক আপনি বলতেই পারেন এই দিনে কি কারও জন্ম দিন পালন হতে পারেনা ? সেটা নিশ্চয় হতে পারে এবং হবে কিন্তু সেটা সবার জন্য পালন করা কতটা উচিত বলে আপনি মনে করেন ?? তার উপর ওনার সার্টিফিকেটে এই তারিখ নাকি লেখা নাই ।
প্রিয় পাঠক !! আপনারা নিশ্চয় জানেন পাশ্ববর্তি দেশ ভারতের বড় নেতাদেরও বাংলাদেশের নেতাদের মতো হত্যা যজ্ঞের শিকার হতে হয়েছে, সেখানেও অনেক রাজনৈতিক দল আছে কিন্তু কখনও শুনেছেন কেউ কখনও বড় বড় নেতাদের ব্যাপারে কোন মন্তব্য করতে । আপনি আমেরিকার দিকে তাকান সেখানকার প্রথম প্রেন্সিডেন্ট সম্পর্কে কেউ কখনও অসন্মানের কথা বলেছেন । তাকান দক্ষিণ আফ্রিকার দিকে বর্ণবাদী জীবন্ত কিংবদন্তী নেতার দিকে । সেই দেশের কোন রাজনৈতিক দলকে কখনও জীবন্ত কিংবদন্তী নেতার প্রতি আঙ্গুলী নির্দেশ করতে, যেটা বাংলাদেশে হরহামেশায় হচ্ছে ।
মনে রাখবেন নেতা সৃষ্টি করা যায়না উৎপত্তি হয় । আর একটি কথা না বেললেই নয় সেটা অবশ্য আমার কথা নয় বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্র '' প্রত্যেক ক্রিয়ারই একাটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ।'' অথাৎ আপনি যদি অন্যের প্রতি সহনশীল না হন ,তাহলে আপনার প্রতিও অন্যরা সহনশীল হবেনা ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন