যাবার দিনে এই কথাটি বলে যেন যাই -
যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই।
এই জ্যোতিসমুদ্র মাঝে, যে শতদল পদ্ম রাজে
তারি মধু পান করেছি, ধন্য আমি তাই।
যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই।।
বাংলার কোন এক গ্রামের বাড়ির উঠোন। রাতে ঝিঝি পোকারা ডেকে যাচ্ছে সমানে। মাদুর পেতে উঠোনে বসেছে বালকটি। পাশে থাকা নিভু নিভু প্রদীপের শিখা কিশোরীর চোখের পলকের মতন তির তির করে কাঁপে। বালক সুর করে পড়ে যায়, ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটুজল থাকে..।’ শব্দের পর শব্দ, বাক্যের পর বাক্য, কথার পর কথা এমন সুন্দর করে সাজিয়েছেন কি আগে কোন কবি? এ’তো লেখা নয়, রং তুলি দিয়ে শব্দের আচড়ে অবিরাম যেন ছবি এঁকে চলা।
১৯১৩ তে নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিলো কবি, উপন্যাসিক টমাস হার্ডির কিন্তু কই থেকে শব্দ দিয়ে ছবি আঁকা টেগোর নামের আলখেল্লা-পরা এক বুড়ো এসে পেয়ে গেল পুরস্কারটা। দরিদ্র দেশের সাহিত্যিকের এমন আস্পর্ধা দেখে অবাক হতে হয় বৈকি ! দু-লাইন গান লেখা মানুষটাকে নিয়ে বিশ্বজুড়ে এমন মাতামাতি দেখে বিরক্ত হয়েছিলেন টমাস মান, বার্ট্রান্ড রাসেল। তা ও নিয়ে মাথাব্যাথা নেই কবিগুরুর। মুগ্ধ করার জন্যে তিনি এসেছেন, এসেছেন আমাদের মনের কথা বলতে। দেহে প্রান থাকতে দেশের ধুলো-বালি, নদী, মানুষ দেখে মুগ্ধ হয়ে মুগ্ধ করার জন্যে লিখে গিয়েছেন সোনার কলম দিয়ে। শরৎচন্দ্র তো বলে, ‘তোমার দিকে চাহিয়া আমাদের বিস্ময়ের অন্ত নাই।’ কথা যে মিথ্যে নয়। ‘ মা, মাগো আমার ছুটি হয়েছে। এবার আমি বাড়ি যাবো।’ ছোটগল্পে কিশোর ফটিকের এ আহাজারি বুকে কঠিন হাহাকার তৈরি করে। ‘ আমি হƒদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইল না কেহ।’ আহারে এমন গান’ও কি লিখেছে কেউ আগে। কি অদ্ভূত আর অসাধারন সৃষ্টি! আর কে পারত শুনি এমন?
কবি বলছি সত্যি, বিস্ময়ের অন্ত নেই আমাদের। নিশ্চিন্তে থাকুন এ বিস্ময় ফুরোবে না। আপনাকে নিয়ে এ বিস্ময় ফুরাবার নয়। মহাপ্রয়ান দিবসে আপনার জন্যে প্রেমিকার সবটুকু ভালোবাসা নিলামে দিলাম তুলে। যদিও অই ভালোবাসা আমার ছিলোনা। চাইলেও হবেনা। প্রেয়সী, কবির জন্যে যে ভালোবাসাটুকুন সযতনে রেখেছে আড়াল করে তা ছিনিয়ে নেওয়া সহজ কথা নয়। তা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আমার মতন অভাজনের নেইও। হবেও না কোনদিন।
শুকনো মুখে তাই বলি- ঘৃনা রইল।
ভালোবাসা রইল।
শ্রদ্ধা রইল।
ভালো থাকবেন।
আলোচিত ব্লগ
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯৪

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।