আমি হাটতে শিখে গেছি
কিঙ্কর আহ্সান
বাবার কথা শুনিনি তেমন কোনদিনই।
বাতাসের খাচায় বন্দী ছিলো জীবন। জানালার ভেতর আচমকা চলে আসত চৈাকো আকাশ। হাতের আড়ালে অগ্নিপুত্র আর টিনটিন। পাখির মত বন্য আমি নৈাকার পালে রং আর তুলি দিয়ে লাল রং মাখাই। ছবিগুলো হুড়মুড়িয়ে আসে যায় ঘুমের ভেতর, স্বপ্নে। ছবি আঁকা শিখবো শুনে বাবা বলেন, ‘ভ্যানগগ একটাই। ও তুমি হতে পারবেনা। জয়নুল, হাশেম খান হবার সম্ভাবনাও দেখিনা। এই চ্যাপ্টার বাদ।’ আমি তো ভ্যানগগ, জয়নুল বা হাশেম হবোনা বাবা। ছোট করে হলেও, অধম হলেও আমি আমিই হতে চাই। অতঃপর অভিমানে পিজিক্স বইয়ের ভেতর গোপন ‘কাকাবাবু সমগ্র’ টা কুচি কুচি করে ছেড়া হয়। ঘরের দেয়ালে জেমসের পোস্টার। দিনমান বাজে, ‘লেইস ফিতা..লেইস।’ গিটার বাজানোর শখ। বন্ধুর গিটারের তারে আমার রক্তের নোনা স্বাদ। ওতে জং ধরে সুর হয়ে বাজে এক একটা অল্পবয়সী গান। বিটল্সের এ-বি-সি-ডি. রবীন্দ্রনাথের আদর্শলিপি, কিং ক্রিমসন, দুটো লালনের গান আর নজরুলের ‘উচাটন মন ঘরে রয়না..।’ শুনে সময় পোড়াই। বন্ধুর হাতে বাঁশি, মন্দিরা, মাউথ অর্গান আর আরেকজন তবলায় পাউডার লাগিয়ে বলে, ‘নে কিঙ্কর, একটা গান ধর।’ নাগরিক কবিয়ালদের কথা শুনে তেলেবেগুনে জ্বলে ওঠে বাবা। বলেন, ‘আমার বাসায় ওসব হিপ্পিগিরি চলবেনা বলে রাখলাম। আমি সহ্য করবোনা। কাল থেকে এই চ্যাপ্টার বাদ।’ দূর্বা ঘাসে শরীর বিছিয়ে দিয়ে ভাবি এবার তবে ফিল্ম হোক। অই তো আইজেনস্টাইন, ডালি, ঘটক আর সত্যজিৎ। এবার ক্যামেরা হাতে নিতেই হবে। শট ডিভিশন, ব্রেকডাউন শেষে বাবার অনুমতি নিতে যেতেই বাবার হুকুম, ‘যাত্রপালা শুরু হলো অবশেষে। এক পাও নড়বেনা বলে রাখলাম। সঙ সেজে এসব করে বেড়ানো আমার বাড়িতে চলবেনা।’ প্রি প্রোডাকশনেই স্বপ্নের কবর দেই অবশেষে। লেখালেখিই ভালো। এ নিয়েইতো আমার এতদিনের আরাধনা। বিমল কর, কমলকুমার, সন্দীপন, শক্তিরা বলে যায় এবার তবে কলম দিয়ে তোমার শহর শাসন করো। ততদিনে মেঘ সরে গেছে। বড় হয়েছি। বাবা নরম কণ্ঠে বলে, ‘বিসিএসটা দিয়ে দাওতো। এসব করে কি হবে বলো? আমার মতো হও। তোমার পরিবারের আর দশটা ছেলের মতন হও।’ ধাক্কা খেতে খেতে, স্বপ্ন ভাঙতে ভাঙতে আমি শামুক হয়ে গেছি। খোলসের ভেতর লুকিয়ে রাখি নিজেকে। গোপন রেখে সব বাবার কথায় সায় দেই। আর মনে মনে বলি - সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে কি চলে বাবা? কেউ না কেউ তো কবি হবে। হবে গায়ক, লেখক, চলচ্চিত্র পরিচালক। তুমি আর থামাতে পারবেনা আমাকে। আমি হাটতে শিখে গেছি। জীবনের এই চ্যাপ্টারটা কখনই বাদ দেবেনা আমি। কখনও না। --------
I may not be RICH,
but i will be different,
I WILL BE DIFFERENT....
আলোচিত ব্লগ
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯৪

ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।